জুটি বেঁধে ফেলার বিশ্ব রেকর্ড মেসি-বুসকেতসের, কতগুলো ম্যাচ খেললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময় তারা বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন। তারপর ইন্টার মায়ামিতে জুটি বাঁধেন । ফ্লোরিডার ক্লাবেও  একসঙ্গে পেয়েছেন দারুণ  সাফল্য পেয়েছেন। যাদের কথা বলা হচ্ছে তারা হলেন  লিওনেল মেসি ও সের্হিও বুসকেতসের । মেসি এখনও খেললেও ২০২৫ সালে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শেষ করে ফুটবলকে বিদায়  জানান বুসকেতস।  তবে বিদায় নেওয়ার আগে মেসির সঙ্গে গড়ে গিয়েছেন অনবদ্য এক রেকর্ড। 

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে,  পেশাদার ফুটবলে একসঙ্গে ৬৫৩টি ম্যাচ খেলেছেন মেসি ও বুসকেতস। তাঁদের এটাই জুটি বেঁধে একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড।  অনেকেই বলছেন লিওনেল মেসি ও সের্হিও বুসকেতসের এই রেকর্ড আগামী কয়েক দশকে  ভাঙবে না।মেসি ও বুসকেতস ৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি খেলেছেন বার্সেলোনার জার্সিতে আর ৮৪টি ইন্টার মায়ামির হয়ে। তাঁদের রসায়নের শুরু হয়েছিল ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। সেদিন বুসকেতসের অভিষেক ম্যাচে মাঠে ছিলেন মেসি ও জেরার্ড পিকে।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য সূর্য বাহিনী, নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারা অব্যহত রাখল ভারত

শুধু মেসির সঙ্গে নয়,  বুসকেতস তাঁর স্প্যানিশ সতীর্থ পিকের সঙ্গে খেলেছেন ৬২০ ম্যাচ। বার্সার হয়ে তাঁরা দুজন খেলেছেন ৫৩৩ ম্যাচ। আর স্পেন জাতীয় দলের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন ৮৭ ম্যাচ। পেশাদার ফুটবলের ইতিহাসে ৬০০-এর বেশি ম্যাচ একসঙ্গে খেলা জুটির সংখ্যা খুবই বিরল। আইএফএফএইচএস সম্প্রতি বায়ার্ন মিউনিখের দুই তারকা ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলারের এই তালিকায় জায়গা করে নেওয়ার কথা জানিয়েছে । তারা বায়ার্নের হয়ে একসঙ্গে ৬১১ ম্যাচ খেলেছেন।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়