অপ্রতিরোধ্য সূর্য বাহিনী, নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারা অব্যহত রাখল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ:   এটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল ভারতের কাছে। হারলেও বিশেষ কিছু সমস্যা হত না কারণ পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। তবে তা সত্বেও টানা চতুর্থ ম্যাচ জিতে জয়ের ধারা অব্যহত রাখল মেন ইন ব্লু।  গ্রুপের শেষ ম্যাচে বুধবার (১৮ ফেব্রুয়ারি) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে করে শিবম দুবের অসাধারণ ৬৬ রানের ইনিংসের দৌলতে ৬ উইকেট হারিয়ে  ১৯৩ রান  তোলে সূর্যকুমার যাদবরা। নেদারল্যান্ডসকে জিততে হলে করতে হত ১৯৪ রান। শেষ পর্যন্ত আপ্রাণ লড়াই চালিয়ে যায়  নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত   ১৭ রানে হারে ভারতের কাছে। 

 শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় বোলাররা।  ষষ্ঠ ওভারে  নেদারল্যান্ডসকে প্রথম  ধাক্কা দেয়  ভারত। বরুণের বলে লেগ স্টাম্প ছিটকে  যায় ম্যাক্স ও ডাউডের। তারপরেই ফের বরুণের বলে ছয় মারতে গিয়ে আউট হন অ্যাকারম্যান (২৩)। ক্যাচ ধরেন রিঙ্কু সিং।  বরুণের প্রথম বলেই  আউট হন আরিয়ান।  ডাচ অধিনায়ককে ফিরিয়ে  দেন বুমরাহ। এদিন বরুণ নিয়েছেন ৪টি উইকেট, হার্দিক নিয়েছেন একটি উইকেট, শিবম দুবে নিয়েছেন দুটি উইকেট, বুমরাহ নিয়েছেন একটি উইকেট।   

আরও পড়ুনঃ অর্ধশতরান শিবমের, নেদারল্যান্ডসকে ১৯৪ রানের লক্ষ্য দিলেন সূর্যরা

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে দুটি পরিবর্তন ঘটানো হয়। কুলদীপ যাদবের বদলে দলে ফেরেন আর্শদীপ সিংহ। অক্ষর পটেলকে বিশ্রাম দিয়ে খেলানো হয় ওয়াশিংটন সুন্দরকে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোরদার ধাক্কা খায় টিম ইন্ডিয়া। তৃতীয় বলেই শূন্য রানে ফিরে যান রান মেশিন আভিষেক শর্মা। টানা তিন ম্যাচে শূন্য করলেন তিনি। তবে অভিষেক ফিরলেও ফর্মে থাকা ঈশান কিশন এবং তিলক বর্মা শুরু থেকেই চালিয়ে খেলার নীতি নেন। পঞ্চম ওভারে দুর্ভাগ্যজনকভাবে আউট হন ঈশান। থাই প্যাড এবং কনুইয়ে লেগে বল ভেঙে দেয় উইকেট। আরিয়ান দত্তের বলে ক্লিন বোল্ড হওয়ার আগে করেন ৭ বলে ১৮। ঈশান ফিরতে রান তোলার গতি অনেকটাই কমে যায়। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সূর্য যাদব এবং তিলক দু’জনেই খুচরো রান নেওয়ার দিকে মন দেন। নবম ওভারের দ্বিতীয় বলে সূর্যের সহজ ক্যাচ ফেলে দেন লেভিট। চার বল পরেই দুর্দান্ত একটি ক্যাচে তিলককে (৩১) ফেরান ফান ডার মারউই।

হাত খুলে চালিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে যান সূর্য। লং লেগে তাঁর ক্যাচ ধরলেন পরিবর্ত ফান ডার গুগটেন। ২৮ বলে ৩৪ করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ছয় নম্বরে নামা শিবম দুবে শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন। উল্টো দিকে থাকা হার্দিকও হাত খুলে মারতে থাকেন। দুজনে ৩৫ বলে ৭৬ রান যোগ করেন। বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান শিবম। বাউন্ডারির ধারে দুর্দান্ত ক্যাচ ধরে তাঁকে ফেরান ফান ডার গুগটেন। ৩১ বলে ৬৬ করেছেন শিবম। বড় শট খেলতে গিয়ে শেষ বলে আউট হন হার্দিক। ২১১ বলে ৩০ করেন তিনি। রিঙ্কু সিংহ ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের