গাইঘাটায় রাস্তার আলো জ্বালাতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি ,গাইঘাটা: মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ২। গাইঘাটায় ব্যাপক চাঞ্চল্য।উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার এলাকায় এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগকারিণীর দাবি, বাড়ির সামনে লাইট পোস্টে আলো জ্বালাতে গিয়েছিলেন তিনি। সেই সময় তিনজন যুবক তাঁর মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে যায় তাঁকে। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁর বক্তব্য অনুযায়ী, একজন মুখ চেপে ধরে এবং আরেকজন হাত চেপে ধরে রাখে।

তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে তিনি চিনতে পেরেছেন, তবে তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। একে একে তিনজন তাঁকে বলপূর্বক ইচ্ছে মতো ধর্ষণ করে।ঘটনার দিন রাতেই তিনি পরিবারের লোককে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর গাইঘাটা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম অসীম বিশ্বাস ও মিঠুন পদ্মার । ধৃত দু’জনকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে পুলিশ।

শুক্রবার ধর্ষণের শিকার হন যে মহিলা তাঁর গোপন জবানবন্দি আদালতে করায় পুলিশ। ধৃত দুজনের কাছ থেকে তথ্য নিয়ে তৃতীয় যুবককে ধরতে শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান। বাড়ির পাশে যে জঙ্গলে এই গণধর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে মহিলার মেডিকেল টেস্ট করানো হয়েছে।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ