মাংসে কিলবিল করছে পোকা…, শিলিগুড়িতে খাবারের দোকানে আচমকা হানায় ভয়ঙ্কর চিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দফতরের হানা।মিষ্টি তৈরির কারখানায় মাংসে কিলবিল করছে পোকা। পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ। সামনে উঠে  এল একের পর এক চাঞ্চল্যকর ছবি। শনিবার (২১ ফেব্এরুয়ারি) এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক খাবারের দোকান ও মিষ্টির কারখানায়(Sweet Factory) হানা দেন দফতরের আধিকারিকরা। অভিযানের শুরুতেই নজরে আসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের একাধিক অভিযোগ। দেশবন্ধু পাড়ার ‘গীতা সুইটস’-এর কারখানায় গিয়ে কার্যত হতবাক হন আধিকারিকরা।

মিষ্টির কারখানার ফ্রিজ(Frige) থেকে উদ্ধার হয় রান্না করা মাংস। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়া ওই কারখানায় মাংস(Chicken) সংরক্ষণ করা হচ্ছিল। শুধু তাই নয়, দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপটিক ট্যাঙ্কের উপর—যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন বলে মনে করছে দপ্তর। অভিযান পৌঁছায় শিলিগুড়ির এনটিএস মোড়ের এক নামী ক্যাফেতেও। সেখানে সংরক্ষিত চিকেনের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলে দাবি আধিকারিকদের। ফ্রিজ ও রান্নাঘরের(Kitchen) অবস্থা ছিল অত্যন্ত নোংরা। পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে।

সংশ্লিষ্ট দোকানগুলিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শহরের নামী খাবারের দোকানে এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ক্রেতাদের একাংশের বক্তব্য, নিয়মিত নজরদারি না হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে। এখন প্রশ্ন, এই অভিযানের পর আদৌ কি বদলাবে শহরের খাবারের মান? নাকি কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যাবে—সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির বাসিন্দারা।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ