ক্লাসরুমে চড়, নাকখতে ক্ষমা চাইলেন শিক্ষক,বালুরঘাট হাইস্কুলে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: শ্রেণিকক্ষের ভিতরেই শিক্ষককে ছাত্রীর সপাটে চড়।তারপর শিক্ষকের নাকখত দিয়ে ভুল স্বীকার। দক্ষিণ দিনাজপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, বালুরঘাট হাইস্কুলের(Balurghat High School) একাদশ শ্রেণির ক্লাসরুমে ঘটে যাওয়া এমনই এক বিস্ফোরক ঘটনার ভিডিও। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক, প্রশ্ন এবং জল্পনা।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একাদশ শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষের মধ্যেই শিক্ষক অনুপম মুখার্জিকে(Anupam Mukherjee) চড় মারছেন। আশ্চর্যের বিষয়, শিক্ষক কোনও প্রতিবাদ না করে উল্টে কাকুতি-মিনতি করছেন এবং নাকখত দিয়ে নিজের ভুল স্বীকার করতেও দেখা যাচ্ছে তাঁকে। ঘটনার প্রকৃত প্রেক্ষাপট এখনও স্পষ্ট না হলেও, ভিডিও সামনে আসতেই শিক্ষকমহল থেকে অভিভাবক সমাজ—সব মহলেই তৈরি হয়েছে তীব্র উদ্বেগ।

সূত্রের দাবি, ওই ছাত্রীর উদ্দেশে শিক্ষক নাকি একাধিক অশালীন মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদ জানিয়ে আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি দেয় ছাত্রী ও তার পরিবার। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষক নাকখত দিয়ে ক্ষমা চান বলে অভিযোগ। যদিও এই অভিযোগের সত্যতা প্রশাসনিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি।জেলার অন্যতম প্রাচীন সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃজিত সাহা(Headmaster Srijit Saha) জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় তদন্তে সামান্য সময় লাগলেও দ্রুত রিপোর্ট প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, পরিচালন সমিতির সভাপতি সুভাষ চাকি বলেন, ঘটনার কথা আগে জানা ছিল না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, “যদি কোনও নিন্দনীয় ঘটনা ঘটে থাকে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”ভিডিওর আড়ালে লুকিয়ে থাকা সত্য কী—তা জানার অপেক্ষায় এখন গোটা জেলা। শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ও মর্যাদা নিয়ে নতুন করে উঠছে বড় প্রশ্ন ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা