সাতসকালে টলিপাড়ার তারকাদের বহুতল আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন

সাত সকালে ইএম বাইপাসের কাছে টলিপাড়ার তারকাদের আবাসনে আগুন! চারিদিকে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে ইএম বাইপাসের কাছে টলিপাড়ার তারকাদের আবাসনে আগুন! চারিদিকে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আচমকাই তারকাদের আবাসনের পাঁচতলার ব্যালকনি থেকে দাউদাউ করে আগুন বের হতে দেখতে পান ওই বিল্ডিংয়ের আশেপাশের মানুষজন এবং নিরাপত্তারক্ষীরা। যার ফলে স্বাভাবিকভাবেই ভবনের বাসিন্দারা নিচে নেমে আসেন। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দুটি ইঞ্জিন। তবে ইতিমধ্যেই আগুন আয়ত্তে এসেছে এবং কালো ধোঁয়ায় মুড়েছে চারপাশের পরিবেশ। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, এই আবাসনে টলিউডের একাধিক তারকার বসবাস।

জানা যাচ্ছে, ইএম বাইপাসের কাছের এই বিলাসবহুল আবাসনে অনেক তারকার বসবাস। রাজ-শুভশ্রী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ, সকলেই এই আবাসনের বাসিন্দা। সূত্রের খবর, আজ সকালে ওই আবাসনের একটি টাওয়ারের পাঁচতলার ব্যালকনিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। যার ফলে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অনেকক্ষণ সময়ের পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই টাওয়ারে থাকেন পায়েল সরকার, লহমা ভট্টাচার্য-ও। এই বিষয়ে অভিনেত্রী পায়েল সরকার জানিয়েছেন, প্রথমে কেউই টের পাননি। রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি তাঁকে ডাকেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে নীচে নেমে যান। তত ক্ষণে ধোঁয়ায় ঢেকে গিয়েছে টাওয়ারের চারপাশ। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তাই আগুন লাগার ৪০ মিনিট পর দমকলের দুটো ইঞ্জিন আসে ঘটনাস্থলে। পায়েল থাকেন এই আবাসনের সাত তলায়। অন্যদিকে মা-বাবাকে নিয়ে লহমা থাকেন একই আবাসনের ৩০ তলায়। কী ভাবে আগুন লাগল? কানাঘুষো জানা হচ্ছে, পাঁচ তলার যে ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়েছে সেই ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে সম্ভবত শর্ট সার্কিট হয়েছিল। তার থেকেই আগুন ধরে যায় এবং নিমেষে চারিদিকে ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহেও টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও-র সংলগ্ন একটি বহুতল আবাসনের পাঁচ তলায় আচমকা আগুন ধরে গিয়েছিল। মূহুর্তে মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়। জানা যায়, ওই আবাসনেই থাকেন, অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী নুসরত জাহান, অভিনেত্রী-রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দোপাধ্যায়, পরিচালক শুভজিৎ মিত্র-সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখ। আগুন লাগার খবর ছড়াতেই তারা বিল্ডিংয়ের নিচে নেমে এসে ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল তিনটি ইঞ্জিন, অনেক সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও টলিপাড়ার তারকাদের আবাসনে আগুন লাগার খবর পাওয়া গেল।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা