‘কান্তারা’র দৈব নৃত্যকে নিয়ে মশকরায় মামলা, পাল্টা কর্ণাটক হাইকোর্টে দ্বারস্থ রণবীর সিংহ

২০২৬ সালের জানুয়ারিতে, হিন্দু ধর্মীয় অনুভূতি এবং উপকূলীয় কর্ণাটকের চাভুন্ডি দৈব ঐতিহ্যকে অবমাননা করার অভিযোগে রণবীরের বিরুদ্ধে বেঙ্গালুরু হাই গ্রাউন্ডস থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার ঋষভ শেট্টির ব্লকবাস্টার ‘কান্তরা ২’-এর দৈব নৃত্যকে নিয়ে মশকরা, এমন অভিযোগে অভিনেতা রণবীর সিংহের বিরুদ্ধে বেঙ্গালুরুতে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বছর ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) এর সমাপনী অনুষ্ঠানের দিন, অভিনেতা ঋষভ শেট্টির পাশে দাঁড়িয়ে ‘কান্তারা ২’-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রণবীর সিংহ। শুধু তাই নয়, ছবিতে দেখানো দৈব নৃত্য এবং দৈবশক্তির ঐতিহ্যের পবিত্র উপাদানগুলিকে নিয়ে উপহাস করেছিলেন তিনি। শুধু তাই নয়, দেবতার মুখভঙ্গিতে অভিনয় করেছিলেন তিনি।

এরপরেই অভিনেতার বিরুদ্ধে দেবতাকে অবমাননার অভিযোগ ওঠে। এবং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তাঁর আচরণের জন্য এফআইআর এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। এবার সেগুলি বাতিলের জন্যে কর্ণাটক হাইকোর্টে দ্বারস্থ হলেন অভিনেতা। কিন্তু অভিনেতার কোনও আবেদন শুনল না কর্ণাটক হাইকোর্ট। কর্ণাটক ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় অভিনেতা কে তাৎক্ষণিকভাবে কোনও স্বস্তি দিল না আদালত। কর্ণাটক হাইকোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের করা FIR বাতিলের জন্য তাঁর আবেদনের জরুরি শুনানি মঞ্জুর করতে অস্বীকার জানিয়েছে। বিষয়টির শুনানি হতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে। ২০২৬ সালের জানুয়ারিতে, হিন্দু ধর্মীয় অনুভূতি এবং উপকূলীয় কর্ণাটকের চাভুন্ডি দৈব ঐতিহ্যকে অবমাননা করার অভিযোগে রণবীরের বিরুদ্ধে বেঙ্গালুরু হাই গ্রাউন্ডস থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল।

ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১৯৬, ২৯৯ এবং ৩০২ এর অধীনে মামলাটি দায়ের করা হয়। বেঙ্গালুরুতে বসবাসকারী ৪৬ বছর বয়সী আইনজীবী প্রশান্ত মেথাল অভিযোগটি দায়ের করেছিলেন।এফআইআর অনুসারে, অভিযোগকারী দাবি করে ছিলেন যে, রণবীর জনসমক্ষে দৈব ঐতিহ্যের পবিত্র উপাদানগুলিকে উপহাস এবং অবমাননা করেছেন। তিনি গত ২ ডিসেম্বর, বেঙ্গালুরুতে কর্ণাটক স্টেট বিলিয়ার্ডস অ্যাসোসিয়েশনে ইনস্টাগ্রাম ব্রাউজ করার সময় এই পারফরম্যান্সের ভিডিওটি দেখে ছিলেন। যেখানে অভিনেতা পবিত্র চাভুন্ডি দৈবাকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেছিলেন। মুলত চাভুন্ডি দৈবাকে কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে ঐশ্বরিক নারীশক্তির প্রতীক হিসেবে পূজা করা হয় এবং ভক্তরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেন। দেবতাকে ভূত বলার কারণেই সকলে চটেছেন। পুলিশ তাঁর বক্তব্যের বিষয়ে দুটি নোটিশ জারি করেছিল। পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি হবে। কর্মক্ষেত্রে, ধুরন্ধরের অসাধারণ সাফল্য উপভোগ করার পর, রণবীর সিংহ এবং আদিত্য ধরের সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১৯ মার্চ মুক্তিপ্রাপ্ত ছবিটি যশ টক্সিকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২