রাতের শহরে ফের চললো গুলো, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রথমে বিবাদ, তারপর রাতে গুলি। জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যেবেলা মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ। মধ্যরাতের এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বেনিয়াপুকুরের গুলিবিদ্ধ যুবক এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। তবে প্রশ্ন উঠছে এত অস্ত্র আসছে কীভাবে কলকাতায়।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধ্যেবেলা মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ। তাঁর সঙ্গীরা এমনই অভিযোগ নিয়াজের পরিবারের লোকেদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় গোটা ঘটনার তদন্ত শুরু বেনিয়াপুকুর থানার পুলিশ। জানা গিয়েছে, নিয়াজের দু’টি পায়ে ৩ টি গুলি লেগেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর! বাবাকে খুনের পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরল ছেলে, তারপর যা হল…

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, সালমান এলাকার একজন দুষ্কৃতী। এর আগেও বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয়রা আরো জানান, সন্ধ্যেবেলা তারা আড্ডা দিচ্ছিল। সেখানে একটা ঝামেলা হচ্ছিল, সেখানে থেকেই বচসা চরমে পৌঁছায়। রাতে নিয়াজকে বেশ কয়েকজন ডাকতে আসে। তারপরই গুলি চালায় বলেই অভিযোগ। বেনিয়াপুকুর থানা সূত্রের খবর, দুস্কৃতির খোঁজে তল্লাশি চলছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা