আবারও দক্ষিণ কলকাতার বহুতল আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন

ইএম বাইপাসের ধারে টলিউড তারকাদের আবাসস্থল আরবানার পর এবার দক্ষিণ কলকাতার আনন্দ আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল ইএম বাইপাসের ধারে টলিউড তারকাদের আবাসস্থল আরবানার পর এবার দক্ষিণ কলকাতার আনন্দ আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত কয়েক দিনে শহরের বুকে একাধিক আবাসনে আগুন লাগার ঘটনা ঘটেছে। যেখানে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষজন। কখনও শীততাপ নিয়ন্ত্রিত এসির বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে, আবার কোথাও শর্ট সার্কিটের ফলে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাদার্ন অ্যাভিনিউ এলাকার ওই ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

জানা গিয়েছে, আজ বেলায় আনন্দ আবাসনে আগুন লাগার পর দ্রুত আগুন ছড়াতে শুরু করে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তৎক্ষণাৎ আবাসনের মানুষজন নিচে নেমে আসেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। অনেকক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট না কি রান্নার জায়গা থেকে আগুন ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে দমকল কর্মকর্তারা। বহুতলে আগুন লাগায় অন্য বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একজন আবাসিক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে পোড়া পোড়া গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। ভয় পেয়ে দ্রুত নীচে নেমে আসেন। অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের খবরও মেলেনি। ওই আবাসনে অনেক সারমেয় রয়েছে, বাসিন্দাদের পাশাপাশি তাদেরও নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই আবাসনে থাকেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। তবে তিনি নিরাপদে আছেন।

গতকাল রুবি সংলগ্ন আবাসন ‘আরবানা’র একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে অভিনেত্রী পায়েল সরকার, লহমা ভট্টাচার্যর মতো একাধিক টলিউড সেলিব্রিটি রয়েছেন। আগুন ধরতেই সকল আবাসিকেরা তড়িঘড়ি নেমে আসেন নিচে। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শিবরাত্রির দিনেও টালিগঞ্জের স্টুডিও পাড়ার পাশাপাশি একটি বহুতল আবাসনে আগুন ধরে যায়। যেখানে নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের বাস। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ঘন ঘন কলকাতায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে আমজনতামহলে।

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন