Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিখোঁজ মহিলাদের উদ্ধারে বড় সাফল্য পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৫২ দিনের মধ্যে আসানসোল-দুর্গাপুর এলাকায় নিখোঁজ হয়েছে ২৯ জন, যার মধ্যে ২৭ জন নাবালিকা এবং দু’জন যুবতী। চলতি বছরের ১-২২ জানুয়ারির মধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩টি থানায় এই সময়ে ২৯টি অপহরণের মামলা দায়ের হয়েছে। পুলিশের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নাবালিকা নিখোঁজ হলে অবিলম্বে অপহরণের প্রাথমিক অভিযোেগ দায়ের করে তদন্ত শুরু করা হয়। সেই নিয়ম মেনে কাজ করছে পুলিশ।

পশ্চিম বর্ধমান জেলার সরকারি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পরমেশ্বর খান জানিয়েছেন, গত এক বছরে ৩০০-এর বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আগে বিভিন্ন ধরনের কাউন্সেলিংও করা হয়েছে। শুধু গত তিন মাসে এই সংখ্যাটা প্রায় ৭০। সর্বাধিক অপহরণের মামলা কুলটিতে (৬টি), এরপর দুর্গাপুর (৫টি), অন্ডাল ও উত্তর আসানসোল (৪টি করে)। হিরাপুর থানায় দুইটি, আর আসানসোল দক্ষিণ, জামুড়িয়া, সালানপুর, চিত্তরঞ্জন, বারাবনি, ফরিদপুর, পাণ্ডবেশ্বর এবং কোক ওভেন থানায় একটি করে মামলা হয়েছে। একই সময়ে আসানসোল ও দুর্গাপুরে দুই যুবতীর নিখোঁজ হওয়াও ধরা পড়েছে।

নিখোঁজ নাবালিকাদের বয়স সাধারণত ১২-১৭বছরের মধ্যে। কেউ স্কুল থেকে, কেউ টিউশন থেকে বাড়ি ফেরেনি। পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয়ের সুবাদে বাড়ি ছেড়ে যাওয়া বা পারিবারিক ঝগড়া, পরীক্ষার ফল খারাপ হলে স্বেচ্ছায় চলে যাওয়া হয়ে থাকে। পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এখন স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধি এবং পরিবারের সঙ্গে সমন্বয় করে শিশুর নিরাপত্তা নিশ্চিত করার কাজ চালাচ্ছে।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর