জন্মদিনেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা বনশালী, কেমন আছেন?

বলিউডে ফের বিপত্তি! জন্মদিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের বিপত্তি! জন্মদিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালী। খবর প্রকাশ্যে আসা মাত্রই ‘রাম-লীলা’ পরিচালকের অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছিল পরিচালকের ৬৩ তম জন্মদিন। আর জন্মদিনেই পরিচালক অসুস্থ হয়ে পড়েছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি পোস্ট অনুযায়ী, জন্মদিন উদযাপনের সময় পরিচালক আচমকাই অসুস্থ হয়ে পড়েন, তাঁর শরীরে অস্বস্তির অভিযোগ করেন। পরে তাঁর দল তাঁকে দ্রুত এনএইচ হাসপাতালে ভর্তি করে। তবে চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে তিনি চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন এবং চিকিৎসকরা তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

কিন্তু কয়েকটি সূত্র দাবি করছে, পরিচালকের অসুস্থতার খবরটি ভুয়ো। তাঁর দল জানিয়েছেন, সঞ্জয় লীলা বনশালী একেবারে সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তাঁর হার্ট অ্যাটাকের গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা। এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু পরিচালকের দল অফিসিয়ালভাবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতাকে হৃদরোগ জনিত কোনও সমস্যা হয়নি, তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়নি। তিনি কেবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। পাশাপাশি কোনও খবরের সত্যতা বিচার না করে অনুরাগীদের বিশ্বাস করতে না করেছে পরিচালকের দল। বলিউডের একাধিক সুপারহিট চলচ্চিত্র সঞ্জয় লীলা বনশালীর হাতে তৈরি হয়েছে।

যার মধ্যে, দেবদাস, হাম দিল দে চুকে সানাম, রাম লীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, হীরামাণ্ডি-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। তবে সঞ্জয় লীলা বনশালী এখনও পেশাগতভাবে সক্রিয়। তাই তাঁর হাসপাতালে যাওয়ার খবর ভক্তদের উদ্বিগ্ন করেছিল।কিন্তু তাঁর সত্যিটা জানার পর ভক্তরা স্বস্তি পেয়েছেন। পরিচালকের দুর্দান্ত সিনেমাটিক দৃষ্টিভঙ্গি এবং দৃশ্যত সমৃদ্ধ গল্প বলা সবাইকে মুগ্ধ করে। তিনি বছরের পর বছর ধরে, ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের স্থান তৈরি করেছেন।এদিকে, কাজের ক্ষেত্রে, মহা শিবরাত্রির শুভ তিথিতে বনশালী তাঁর পরবর্তী সিনেমা ‘জয় সোমন্ত’-এর ঘোষণা করেছেন। তবে ছবিটি তিনি প্রযোজনা করবেন এবং পরিচালনা করবেন কেতন। এছাড়া তাঁর আগামী পরিচালিত ছবি হতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’, ছবিটির মুক্তির জন্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন, যেখানে ভিকি কৌশল, আলিয়া ভাট এবং রণবীর কাপুর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। তবে এখনও ছবির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান