মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়া অপারেশন সফল

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেডিক্যাল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়া অপারেশন সফল। সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর টিম নিয়েছিল দায়িত্ব ।রোগের নাম ‘রাইট প্যারাডুয়োডেনাল হার্নিয়া উইথ অবস্ট্রাকশন’ এক কথায় বিরল। এই রোগের উপসর্গ পেট ব্যাথা, বমি, পেট ফেঁপে যাওয়া, পেটে লাম্প। এরকমই সমস্যা নিয়ে বেসরকারি নার্সিং হোমের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন বেলদার(Belda) বাসিন্দা বছর ৪৬ এর এক মহিলা। একদিকে তীব্র যন্ত্রণা অন্যদিকে অপারেশনের খরচ যোগানোর সামর্থ্য নেই পরিবারের।

এই অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের(Medinipur Medical College Hospital) মুখ্য সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর দ্বারস্থ হয় পরিবার। হাসপাতালের ডাক্তার বাবু সব দেখাশোনার পর ঠিক করেন এই অপরেশন করে রোগীকে সারিয়ে তুলবেন সেই মত সহকারী সার্জেন ডাঃ সুপ্রতিম চাকী, ডাঃ অংকন কর্মকার, ডাঃ অমর্ত্য, ডাঃ দেব শংকরঅ্যানাসথেটিস্ট, ডাঃ দেবাশিস ভড়কে নিয়ে গত ১৬ ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করান। এরপর সব ঠিক করে গত ১৮ ই ফেব্রুয়ারি বুধবার প্রায় আড়াই ঘণ্টার টানা অপারেশন করেন তিনি।

এরপর অপারেশন সাকসেস হয়ে রোগীকে বেডে দেওয়া হয়। কয়েক দিন ধরে ছিলেন পর্যবেক্ষণে।এখন তিনি সুস্থ। দু চারদিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরবেন তিনি। এরপর আর সকলের মত সুস্থ জীবন যাপন করবেন তিনি।ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায় জানান, সরকারি হাসপাতালে এই বিরল অপারেশনের তরুণ রোগীর পরিবারের যে রকম খরচ সাশ্রয় হয়েছে তেমনি চিকিৎসকদের একটি টিম এই বিরল অস্ত্র প্রচার করে তার সাফল্য আনতে সক্ষম হয়েছে। খাদ্যনালী থেকে এই লুকিয়ে থাকা হার্নিয়াকে পর্যবেক্ষণ করে সেটিকে বাদ দেওয়ার অস্ত্রোপচার প্রায় আড়াই ঘন্টা ধরে করতে হয়েছে। গোটা বিশ্বে এই ধরনের দুরারোগ্য ঘটনা প্রায়৫০ টি মত হয়েছে এখনো পর্যন্ত।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও