পিলখানায় প্রোমোটারকে শুট আউটে ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, পিলখানা : হাওড়ার  গোলাবাড়ির পিলখানায় এক প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার বউবাজার ও জোড়াসাঁকো থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।  মূল অভিযুক্তকে গ্রেফতার এখনও করা যায়নি। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও হদিশ মেলেনি মূল অভিযুক্তের। তার খোঁজ পেতে চলেছে অভিযান।

জানা গিয়েছে, কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ২৪ ঘণ্টা কাটার আগেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত হারুন ও রোহিদ। তাদের কোনো খোঁজ মেলেনি। মহম্মদ বিলালকে জোড়াসাঁকো থেকে  এবং মুন্না ও আরও একজনকে বউবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ বিলাল জোড়াসাঁকো এবং অন্যদুজন বইবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে মূল অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। বুধবার সারাদিন পালিয়ে পালিয়ে বেড়িয়েছে তারা। অভিযুক্তদের সাহায্য় করেছে ধৃত ৩ জন। তাই তাদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তদের খোঁজ পেতে চাইছে পুলিশ। 

জানা গিয়েছে,  বুধবার সকালে দুষ্কৃতীরা বাইকে করে এসে ওই যুবককে গুলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর ওই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে  তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের নেপথ্যে কারণ কি খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা বলছেন, প্রমোটিং নিয়ে বিবাদের জেরে এই খুন। রোহিত এবং হারুন নামে দু’জন এই খুনের সঙ্গে জড়িত বলে দাবি  ।  পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্ত ওই প্রোমোটারের কাছে মোটা টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় খুন করা হয়েছে তাঁকে।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা