ফের তৃণমূলের নিশানায় কমিশন, ৪ ব্যর্থতা তুলে ধরে আক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন। কমিশনের ৪টি ব্যর্থতা তুলে ধরে আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। নিজের এক্স হ্যান্ডেলে কমিশনের ৪টি ব্যর্থতার কথা স্পষ্ট করে বলেছে তাঁরা। SIR-র নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করা হয়েছে। পাশাপাশি তথ্য বিভ্রাটের নামে বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে।

সামনেই বিধানসভা নির্বাচন। নির্ঘন্ট ঘোষণা হয়নি। কিন্তু রাজ্য়জুড়ে এসআইআর-র কাজ চলছে। এই নিয়েই কমিশনের ব্যর্থতাকেই সামনে আনতে চেয়েছে কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিশানা করে তৃণমূল লিখেছে, ‘ভ্যানিশ কুমার’-র নেতৃত্বে এসআইআর প্রক্রিয়া বাংলাকে বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাচ্ছে। তারটি ব্যর্থতার কথা বলে তৃণমূল জানিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির অধীনে ১.৩৬ কোটি অভিযোগ এসেছিল। তারমধ্যে ৫০ লক্ষ এখনও বিচারাধীন।

নির্দিষ্ট সময়ে তালিকা প্রকাশ নিয়েও সংশয় প্রকাশ করেছে তৃণমূল। বলা হয়েছে, প্রতি বিচারক ২৫০টি মামলা নিষ্পত্তি করলেও এখনও ৮০ দিন সময় লাগবে। অথচ আগামী শনিবার প্রকাশিত হবে তালিকা। তাহলে নির্দিষ্ট সময়ে তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

নথি যাচাই করার বিষয়ে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ডের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারকদের আনার কথা বলা হয়েছে। জোর করে বিচার বিভাগে এই নির্দেশ কমিশনের ব্যর্থতা হিসেবেই ধরা হচ্ছে। 

তৃণমূলের অভিযোগ, বহু জীবিত ভোটারদের "মৃত" হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছোটখাটো বানানগত পরিবর্তন বা ঠিকানার নিয়মিত পরিবর্তনের কারণে নাম বাদ দেওয়া হয়েছে। ERO-দের অজান্তেই  ভোটারদের সরিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূল স্পষ্ট জানিয়েছে,

অযোগ্যতা, অস্বচ্ছতার কারণে বাংলা তার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হতে দেবে না। সংবিধান নিয়ে কোনও আপস করা যায় না।

হল্যান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর