কল্যাণীর JNM হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : কল্যাণীর JNM হাসপাতালের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে হস্টেল থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার পচাগলা দেহ।মৃতের নাম পুলক হালদার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, কল্যাণীর JNM হাসপাতালে ডাক্তারি ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন ডায়মন্ডহারবারের পুলক। গত ৩ দিন ধরে তাঁর হস্টেলের ঘর বন্ধ ছিল। দেহ পচন ধরে গিয়েছিল। বৃহস্পতিবার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করতেই সন্দেহ হয় অন্য পড়ুয়াদের। তাঁরাই খবর দেয় পুলিশে। খবর পয়ে হাসপাতালে এসে দরজা ভেঙে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই হস্টেলের ঘরেই থাকতেন পুলক। বিগত কয়েকদিন তাঁকে দেখতে পাননি সহপাঠীরা। ফাইনাল ইয়ারের পড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই হস্টেলে পৌঁছেছে জেএনএম হাসপাতালের সুপার।

ওই ছাত্রের মৃত্যু নিয়ে স্পষ্ট কারণ জানা যায়নি। ৩দিন ধরে ঘরের মধ্যে থাকলে, কেউ লক্ষ্য করেনি কেন? সহপাঠীরা কোনও খোঁজ করেননি কেন? মানসিক সমস্যা বা অন্যকোনও কারণ ছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পুলকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কবে কথা হয়েছে, হস্টেলে শেষ কখন দেখা গিয়েছে, সব বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগে দুর্গাপুরে  কিউ সিটি মেডিক্যাল কলেজের হস্টেল থেকেও উদ্ধার হয়েছিল লাবণ্য প্রতাপ নামে এক ডাক্তার পড়ুয়ার ঝুলন্ত দেহ। প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন পাটনার বাসিন্দা ওই যুবক। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা