ট্রাকচালকদের বিক্ষোভে কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি

করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও টিকাকরণ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদে রাস্তায় ট্রাক চালকেরা। ৩০ শে জানুয়ারি থেকে সেই বিক্ষোভ চললেও দিন দিন মাত্রা বাড়ছে

Share:

আন্তজার্তিক ডেস্ক: করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও টিকাকরণ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদে রাস্তায় ট্রাক চালকেরা। ৩০ শে জানুয়ারি থেকে সেই বিক্ষোভ চললেও দিন দিন মাত্রা বাড়ছে। যার জেরে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করলেন মেয়র জিম ওয়াটসন। টিকা না নেওয়া ট্রাকচালকরা যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। এই নিয়মের বিরোধিতা করে গত ৩০ শে জানুয়ারি থেকে রাস্তায় নামেন ট্রাক চালকেরা। যার পাশে এসে দাঁড়ায় টিকা ও লকডাউন বিরোধী আন্দোলনকারীরা। দিন দিন বাড়ছে সেই আন্দোলনের মাত্রা। যার জেরে সেদেশের রাজধানীতে সাধারণ মানুষের চলাফেরা ও জীবন যাপন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন মেয়র।

তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বিক্ষোভকারীদের কারণে গোটা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হয়ে গিয়েছে। বিক্ষোভ নগরবাসীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ কতদিন ধরে এই জরুরি অবস্থা চলবে সেই বিষয়ে বিস্তারিত জানান নি মেয়র। অটোয়ার মূল সড়কে ট্রাক রেখে ব্যারিকেড গড়ে তুলে আন্দোলন করছেন ট্রাকচালকেরা। যার পাশে দাঁড়িয়েছেন আমজনতা। এই ব্যারিকেডকে পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম কনভয়’। গত মাসে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পারাপারে ট্রাকচালকদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হলে সরকারি এই নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকেরা। মাঝে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করায় আরও আন্দোলনের মাত্রা বেড়ে যায়।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২