সামসেরগঞ্জ থেকে বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের পাণ্ডা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি সামসেরগঞ্জ: চোখের নিমেষে হাতিয়ে নেওয়া হচ্ছে দামি মোবাইল। শহর শহরতলি সহ গোটা রাজ্যে ও জুড়ে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার ঘটনা দিনের পর দিন বাড়ছে।সেই মোবাইল চক্র মারফত পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের সীমান্তে। এরপর হাত বদলে চলে গেছে ওপার বাংলায়।মুর্শিদাবাদে সামশেরগঞ্জে(Samsherganj) পৃথক অভিযানে জালনোট ও চোরাই মোবাইল উদ্ধার।৭৫ হাজার টাকার জালনোট সহ এক গ্রেফতার। ৯৫টি চোরাই মোবাইল উদ্ধার। ধৃত আরও এক যুবক।

মালদা থেকে মুর্শিদাবাদে জালনোট পাচার করতে এসে গ্রেফতার হল এক যুবক। অন্যদিকে, বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত করে রাখার আগেই পুলিশের জালে ধরা পড়ল আরও এক যুবক। বুধবার পৃথক দুই অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি(IC) সুব্রত ঘোষ।জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, ধৃতের নাম আনিসুর শেখ। তাঁর বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়। প্রথম ঘটনায়, বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জালনোট সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, যার মোট মূল্য ৭৫ হাজার টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, জালনোটগুলি মুর্শিদাবাদ জেলায় পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল।

অন্যদিকে, সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) হিজলতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামে এক যুবককে। তাঁর বাড়ি সামসেরগঞ্জ থানার গামভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ২৪টি আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাজেয়াপ্ত মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু হয়েছে। তাঁদের জঙ্গীপুর আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।তিনি আরও জানান, জালনোট পাচার ও চোরাই মোবাইল কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা