এসআইআরে কত ভোটার বাদ যাচ্ছেন? কমিশনের ঘোষণার আগে জানিয়ে দিলেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। আদালতে নির্দেশ মনে এরপর ধাপে ধাপে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। সেই নাম জুড়তে থাকবে চূড়ান্ত তালিকার সঙ্গে। তালিকা প্রকাশের আগেরদিন নাম বাদের পরিসংখ্যান বলে চমকে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

রবিবার তিনি বলেন, প্রায় দেড় কোটি নাম বাদ পড়তে পারে। আগে ১ কোটি নাম বাদ যাবে বলা হয়েছিল। কিন্তু আগেই বাদ গিয়েছে ৫৮ লক্ষের নাম। পাশাপাশি অনেকেই হিয়ারিংয়ে হাজির হননি। লজিক্যাল ডিসক্রিপেনসি ধরলে আরো ৩৫ লক্ষের নাম বাদ যেতে পারে। ফলে নাম বাদ যাওয়ার সংখ্য়া বাড়বে। তাঁর অভিযোগ, এই নাম বাঁচানোর জন্য শুরু থেকে আপ্রাণ চেষ্টা চালিয়েছে তৃণমূল। কমিশন যাতে বিরক্ত হয়ে কাজ বন্ধ করে দেয় তার চেষ্টাও হয়েছে।  ওদের সেই আশা পূরণ হয়নি। কোর্টে দৌড়েছিলেন। সেখানেও সুবিধা হয়নি। সকলের নজর রয়েছে শনিবারের তালিকার দিকে। অবৈধ লোক নাগরিক সুরক্ষার পক্ষে বিপজ্জনক। জঙ্গি থেকে গ্যাংস্টার সবাই ঢুকে আছে বলে অভিযোগ করছেন তিনি।

তাঁর কথায়, তৃণমূলের বড় বড় নেতাদের এলাকায় ৭০ হাজার করে নাম বাদ গেছে। মানে প্রায় ২০ শতাংশ। সমস্যা বাড়বে ওদের। তাই SIR শুরু হতেই ওরা বন্ধ করতে ঝাঁপিয়ে পড়েছিল। ইতিমধ্যে ৫৮ লক্ষ নাম বাদ হয়েছে। পাশাপাশি দেড় কোটি লোককে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। প্রায় ৫০ লক্ষ লোক অনুপস্থিত। এর থেকে স্পষ্ট ১ কোটির বেশি নাম তো বাদ যাবেই। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ৩৫ লক্ষ নাম রয়েছে। এখানেও বেশ কিছু নাম বাদ যেতে চলেছে।

ভোট ঘোষণার আগে রাজ্যে বাহিনী প্রসঙ্গে তাঁর মন্তব্য, ভোটের প্রচার শুরুর আগেই হিংসা শুরু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে ভোট কেমন হবে। সাধারণ মানুষ ভয়ে আছে। পুলিশের ওপর কারুর ভরসা নেই। তাই কেন্দ্রীয় বাহিনী চাই।

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর