নবগ্রামে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,নবগ্রাম: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ডাক্তার না থাকা কারণে ও নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ ।অবশেষে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু। ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা।মুর্শিদাবাদের নবগ্রামের (Nabagram)গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রাম এলাকার ২৬ বছর বয়সী সেলিনা বিবি নামে এক মহিলা শুক্রবার বমি ও মাথার সমস্যা নিয়ে ভর্তি হন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ।

পরিবারের অভিযোগ রাতে প্রচন্ড আকারে বমি বেড়ে গেলেও ছিল না কোন চিকিৎসক। উল্টোদিকে নার্সরাও দুর্ব্যবহার করে বলে অভিযোগ। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। নেমে এসেছে গভীর শোকের ছায়া। চিকিৎসকের শাস্তি ও বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার (Nabagram P.S.) বিশাল পুলিশ বাহিনী। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ অসুস্থ সেলিনা বিবিকে (Selina Bibi) রাতে ভর্তি করার পর কোন চিকিৎসক দেখতে আসেননি। সারা রাতে তার বমি আরো বেড়ে গিয়েছিল। বারবার বলা সত্বেও নবগ্রাম হাসপাতালে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চিকিৎসার গাফিলতির জন্যই তাদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তারা উপযুক্ত শাস্তি দাবি করছে। চিকিৎসকের গাফিলতি এই মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ বলে তাদের অভিযোগ। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে নবগ্রাম হাসপাতালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পরিবারের লোকজনেরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা