স্বাস্থ্য দফতরে বিপুল নিয়োগ, বেতন ৬০ হাজার! জানেন কীভাবে আবেদন করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এবং রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি (WBSAP&CS)-এর আওতায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে। মোট ১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-

নিয়োগের পদসমূহ

১. মেডিক্যাল অফিসার (NTEP)

২. সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর (STS)

৩. পিয়ার সাপোর্ট (NVHCP)

৪. ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর (NVBDCP)

৫. মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (NPHCE)
৬. ল্যাবরেটরি টেকনিশিয়ান (ARTC)

জেলার বিভিন্ন ব্লক, মহকুমা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই নিয়োগ হবে।

মাসিক বেতন

মেডিক্যাল অফিসার: ৬০,০০০ টাকা

সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর: ২৫,০০০ টাকা

ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর: ২২,০০০ টাকা (ভাতা সহ)

মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ১৮,০০০ টাকা

ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২১,০০০ টাকা

সর্বনিম্ন বেতন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা

সাধারণত ২১-৪০ বছর
ল্যাব টেকনিশিয়ান: সর্বোচ্চ ৬০ বছর

সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।

শিক্ষাগত যোগ্যতা

মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্ন, কম্পিউটার জ্ঞান আবশ্যিক।

এসটিএস: বিজ্ঞান বিভাগে স্নাতক ও কম্পিউটার দক্ষতা।

মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার:

ফিজিওথেরাপিতে স্নাতক ও ২ বছরের অভিজ্ঞতা।

ল্যাব টেকনিশিয়ান: BMLT/DMLT যোগ্যতা ও নির্দিষ্ট অভিজ্ঞতা।

আবেদন প্রক্রিয়া

শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদন শুরু: ২৭ ফেব্রুয়ারি

শেষ তারিখ: ৮ মার্চ ২০২৬

রেজিস্ট্রেশন বন্ধ: ৯ মার্চ ২০২৬

আবেদন ফি: ১০০ টাকা (সংরক্ষিতদের জন্য ৫০% ছাড়)

ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ফি জমা দিতে হবে।

একাধিক পদে আবেদন করলে আলাদা আবেদন ও ডিমান্ড ড্রাফ্ট প্রয়োজন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা