বিজেপির রুদ্ধদ্বার প্রার্থী বাছাই বৈঠকে অনুপস্থিত শুভেন্দু, গভীর রাতে হোটেলে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় গ্রন্থাগারের বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক বসেছিল বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে। সেই বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রাজ্য বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই বৈঠকে একজন ছাড়া আর সকলেই উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) অনুপস্থিত থাকা সেই বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে জরুরী আলোচনা হয়। তা সত্ত্বেও শুভেন্দু অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে ওই বৈঠকের সময় বিরোধী দলনেতা শহরেই উপস্থিত ছিলেন। রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য ,প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও যুগ্ম সংগঠন সম্পাদক সতীশ ঢোন্ড সহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসল ,ভূপেন্দ্র যাদব ,মঙ্গল পাণ্ডে,বিপ্লব দেব ও অমিত মালবীয়।

ওই বৈঠকে বিজেপি আনুষ্ঠানিকভাবে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি ফলে আলোচ্য সূচী সম্পর্কে বিজেপি নেতাদের মন্তব্য প্রকাশ্যে পাওয়া যায়নি বিজেপির অন্যান্য বৈঠকের ক্ষেত্রে ছবি প্রকাশ করা হয়। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকের ক্ষেত্রে সেই ছবি প্রকাশ করা হয়নি। জাতীয় গ্রন্থাগারে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত এগারোটা পর্যন্ত ১২ ঘন্টা ব্যাপী এই বৈঠক চলে। বৈঠকের মাঝে কেন্দ্রীয় একজন পর্যবেক্ষক। শুধু বেরিয়ে যান বৈঠক থেকে। বিজেপির দাবি বিধানসভার আসন ধরে ধরে সম্ভব ও প্রার্থীদের নাম নিয়ে ওই বৈঠকে বিভিন্ন দিক খতিয়ে দেখে আলোচনা হয়। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারী অনুপস্থিত। ওই বৈঠকে থাকা প্রথম সারির দুটি মুখ অর্থাৎ  শমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার বিধানসভা ভোটে লড়বেন না ।শুভেন্দু নিজেও বিধানসভা ভোটে লড়বেন। অন্য যারা লড়বেন তাদের দলনেতাও শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে অনুপস্থিত থাকা মানে কি দলকে গুরুত্বপূর্ণ কোন বার্তা দিতে চাওয়া তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন প্রার্থী তালিকা পছন্দ অপছন্দ গুরুত্ব সংক্রান্ত আলোচনাতে থাকতে নারাজ। শুভেন্দু নিজের পূর্ব মেদিনীপুর বিধানসভা আসনগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শেষ কথা বলবেন। এতদিন এই বিষয়টি হয়ে এসেছে। এর আগে শুভেন্দু একটি তালিকা দলকে দিয়েছেন ।যাতে তার শুধু নিজের জেলা নয়, রাজ্যের অন্যান্য জেলার প্রার্থীদের নামও রয়েছে।

কিন্তু সেই নামগুলির ক্ষেত্রে নিশ্চয়তা এখনো কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফে আসেনি। তাই হয়তো বৃহস্পতিবারের বৈঠকে অনুপস্থিত থেকেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে গেরুয়া শিবির মুখে কুলুপ এঁটেছে। পর্যবেক্ষকরাও কেউ মুখ খুলছেন না। কারোর মতে শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত না হলেও তিনি পরামর্শ পাঠিয়েছেন। কেউ বলছেন শুভেন্দু আগেই জানিয়েছেন এই বৈঠকে তিনি থাকবেন না তার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। গেরুয়া শিবিরের অপর একটি অংশের মতে শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ কোন বৈঠকে থাকেন না কিছু কিছু ক্ষেত্রে নিজের প্রয়োজনীয় কথাটুকু বলে পরের কর্মসূচিতে চলে যান দিনভর নানা প্রকাশ্য তথা জনসংযোগ কর্মসূচিতে থাকতে তিনি পছন্দ করেন এর আগে পূর্ববর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কথা প্রকাশ্যে বলেন যুবভারতী ক্রীড়াঙ্গনী কর্মশালা ছিল সেখানে সুকান্ত মজুমদার সেই সময় বলেছিলেন, শুভেন্দু অধিকারী ব্যস্ততম নেতা। তার দিন ভোর একাধিক কর্মসূচি থাকে তাই তাই তিনি এত সময় পান না দীর্ঘ কোন কর্মসূচিতে থাকার জন্য।

অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি হোটেলে শুভেন্দুর সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের আলাদা একটি বৈঠক হয়েছে। রাতের ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে কোন মন্তব্য কেউ প্রকাশে করেনি তবে সকলেরই অনুমান ভোটের আগে বিরোধী দলনেতার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলোচনায় বিধানসভা নির্বাচন এবং তার সম্ভাব্য প্রার্থী তালিকা ও ভোট লড়ার কৌশল নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মতেও সারা দিনের দীর্ঘ বৈঠকে শুভেন্দু অধিকারীর মত ব্যস্ত নেতার পক্ষে বসে থাকা সম্ভব নয়। তাই তিনি জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসের বৈঠকে থাকেন নি। তবে তার সাথে আলাদা বৈঠক করে তার মতামত জেনে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা