বাবুল সুপ্রিয় বালিগঞ্জ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন?‌ দলের অন্দরে আলোচনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সামনে বিধানসভা নির্বাচন। কে টিকিট পাবেন আর কে পাবেন না?‌ এই প্রশ্নের উত্তর একটাই— পারফরম্যান্স শেষ কথা। কাজের নিরিখেই মিলবে টিকিট। এই কথা আগেই ঠিক করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ফর্মুলার নিরিখে অনেক বিধায়কই টিকিট পাবেন না। আবার অনেকে পাবেনও। আসবেন বহু নতুন মুখও। নবীন–প্রবীণ মেলবন্ধনেই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তবে সেখানে বাবুল সুপ্রিয়র নাম নেই বলে সূত্রের খবর। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন না বাবুল। তাহলে কোথা থেকে দাঁড়াচ্ছেন?‌ উঠছে প্রশ্ন।

এদিকে প্রথমে শোনা গিয়েছিল, আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে প্রার্থী হবেন বাবুল সুপ্রিয়। কিন্তু হঠাৎই যেন সব লণ্ডভণ্ড হয়ে গেল। বিধানসভা নির্বাচনের আগে হবে রাজ্যসভার নির্বাচন। সেখানে প্রার্থী হয়ে রাজ্যসভার সাংসদ হতে চান বাবুল সুপ্রিয়। আর তাই এই নিয়ে তদ্বির–তদারকি শুরু করে দিয়েছেন তিনি। ঘনিষ্ঠমহলে বিষয়টি জানালেও দলের শীর্ষ নেতৃত্বকে তা এখনও জানাতে পারেননি সুপ্রিয়। ইতিমধ্যেই তাঁর কাজের পারফরম্যান্স রিভিউ করেছে তৃণমূল। তারপর থেকেই দল চায়নি বালিগঞ্জ থেকে বাবুলকে প্রার্থী করতে। তখনই বিকল্প রাস্তা খুঁজে বের করেন মন্ত্রী বাবুল বলে সূত্রের খবর।

অন্যদিকে এই বিকল্প পথই হল রাজ্যসভায় মনোনীত হওয়া। আর তার জন্য বাবুল সুপ্রিয় গত তিনদিন ধরে জোর চেষ্টা করলেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতার সঙ্গে দেখা করতে তিনদিন ধরে তাঁর অফিসে গিয়েছেন। কিন্তু তাঁর সঙ্গে দেখা হয়নি বাবুল সুপ্রিয়র। এতে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন। তারই মধ্যে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হবে বলে তৃণমূল সূত্রে খবর। মন্ত্রিসভার বৈঠক হয় গতকাল নবান্নে। তাই নবান্নের করিডর দিয়ে হেঁটে বাবুল সুপ্রিয় ঢোকার সময় বিপরীত দিক থেকে আসছিলেন মন্ত্রী শোভনদেব। দু’‌জনের চোখাচুখি হতেই বাবুল বলে ওঠেন, ‘‌আরে শোভনদা! আপনি বালিগঞ্জে দাঁড়াচ্ছেন? আমাকে বলতে পারতেন, আমিই ঢুকিয়ে দিতাম।’‌

এছাড়া বাবুল সুপ্রিয় চাইছেন তাঁকে রাজ্যসভায় পাঠাক তৃণমূল। তাই তিনদিন ধরে শীর্ষ নেতার অফিসের চারধারে ঘুরপাক খাচ্ছেন বাবুল সুপ্রিয়। এই কথা জানতে পেরে ওই শীর্ষনেতা দেখা করেননি সুপ্রিয়র সঙ্গে বলে সূত্রের খবর। তাই এখন বাবুল পথ খুঁজছেন ওই শীর্ষ নেতার দুয়ারে পৌঁছতে বলে জানা গিয়েছে। বাবুল এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। বরং তিনি এখন জল মাপছেন। পর্যটন দফতর থেকে আগেই সরে যেতে হয়েছিল বাবুলকে। এবার বিধানসভা থেকে তাঁকে সরে যেতে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যসভায় যেতে পারবেন কিনা সেটা সময়ই বলবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা