Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাস্তার ধারে পড়ে সদ্যজাতর দেহ, কারা ফেলল? মহিষাদল জুড়ে আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকায় সদ্যজাত এক শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোরে মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুর অঞ্চলে মহিষাদল-গেঁওখালী গ্রামীণ ঢালাই রাস্তার ধারে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রথমে অনেকে দূর থেকে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে শিশুটির নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় সিভিক ভলান্টিয়ার ও থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিশুটির মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়।স্থানীয় বাসিন্দা কবিতা সামন্ত জানান, ভোরবেলা চিৎকার শুনে তাঁরা ছুটে এসে রাস্তায় শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে অন্য কিছু ভেবেছিলেন, পরে পরিস্থিতি স্পষ্ট হয়।

মহিষাদল থানার ওসি পীযূষ কান্তি মণ্ডল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সম্প্রতি কোথাও কোনও প্রসবের ঘটনা ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের