ঝাড়গ্রাম জেলায় নতুন তালিকায় প্রায় ৫২৮৭ জন ভোটার বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সারা রাজ্যে জুড়ে যখন ভোটার কমার আশঙ্কা তখন ঝাড়গ্রাম জেলায় প্রায় ৫২৮৭ জন ভোটার বাড়ল। এর সাথে ভোটের আগে পর্যন্ত আরো ভোটার নাম যোগ হওয়ার সম্ভাবনা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।শনিবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যলয়ে(Jhargram DM Office) পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলাশাসক(DM) আকাঙ্খা ভাষ্কর।শনিবার বেলা ২.৩০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে এই তালিকা তুলে দেওয়া হয় রাজনৈতিক দলগুলির হাতে।এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় ২০২৬ সালে মোট ভোটার ৯০৭৩০১ জন। যার মধ্যে মহিলা-৪৫০৫৯০ এবং পুরুষ-৪৫৬৭০৫।

ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর। চারটি বিধানসভা এলাকায় ডিলিটেশন ওভার ড্রাফটরোল সংখ্যা ১৩৩৮ জন।যার মধ্যে মহিলা-৮২৩ এবং পুরুষ-৫১৫ জন।জেলার মোট অ্যডজুডিকেশন ৬৬২৬জন। যা ধাপে ধাপে আরো সংযোজন হবে আগামী দিনে ভোটের আগে পর্যন্ত। শনিবার ভোটার তালিকা ঘোষনা হওয়া পর্যন্ত অ্যডিসন ওভার ড্রাফট রোলের সংখ্যা ৬৬২৫ জন।প্রসঙ্গত, এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলায়(Jhargram District) প্রায় ৫২৭৮৬ জনের নাম বাদ গেছিল।

এদিকে,নির্বাচন কমিশনের নির্দেশ মত ২৮ শে ফেব্রুয়ারি প্রত্যেকটি ব্লকে বিএলওদে’র ডেকে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা দেওয়া হয়। চূড়ান্ত পর্বের ভোটার ভোটার তালিকা নিতে এসে হতবাক হয়ে পড়েন রামপুরহাট এক নম্বর ব্লকের বগটুই ১৫১ পাঠের বিএলও(BLO) রাজ্জাক আলী। চূড়ান্ত পর্বের ভোটার তালিকা হাতে পাওয়ার পর দেখেন সেই চূড়ান্ত পর্বের ভোটার তালিকায় নিজের নামই সাসপেক্টেড অবস্থায় রয়েছে।তিনি  জানান দরকার হলে আমি এবার নির্বাচন কমিশনের কাছে যাব।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা