ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়োজনীয়  নথি দেওয়া সত্ত্বেও ‘পরিকল্পিত ভাবে’ বিজেপিকে খুশি করতে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বহু বিধানসভা কেন্দ্রে, বহু বুথে নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে ৬৫ লক্ষের নাম বাদ গিয়েছে। দীর্ঘদিন ধরে কাজ চলার পরে অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। তালিকা প্রকাশ হওয়ার পরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। এই এলাকার ৪৬ নম্বর বুথে ৩৫০ জনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এই কারণে তালিকা প্রকাশের পর থেকে বিএলও-রা আতঙ্কে ভুগছেন। নিজেদের এলাকায় গেলে কী জবাব দেবেন তাই নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা।

আমডাঙার ৪৬ নম্বর বুথের বিএলও মহম্মদ রবিউল ইসলাম। এই বুথে ১২৫০ ভোটার রয়েছেন। তারমধ্যে ৫০০ ভোটারকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এই ৫০০ জনের মধ্যে ৩৫০ জনকে বিচারাধীন আওতায় রাখা হয়েছে। তাঁরা সমস্ত নথি দেওয়ার পরেও তাঁদের নাম বৈধ ভোটার থেকে বিচারাধীন তালিকায় চলে গিয়েছে। এই ধরনের এলাকার বিএলওদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা এলাকায় ঢুকতে চাইছে না। তাঁদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

আমডাঙার ৪৬ নম্বর বুথের বিএলও-র নামও ঢুকে গিয়েছে বিচারাধীন তালিকায়। তিনি বলছেন, সামনে নির্বাচন। তার আগে এইভাবে তালিকা প্রকাশ হয়েছে। অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে কে কোন মানসিকতায় রয়েছেন, তা বোঝা যাচ্ছে না। ফলে তাদের ওপর হামলা হতে পারে। নিরাপত্তা চেয়েছেন বিএলওরা। বিএলওদের বক্তব্য, গত ৪ মাসের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম দিয়ে কাজ করেছেন তাঁরা। সেখানে যদি এই ভুল থাকে তাহলে আতঙ্ক হওয়া অস্বাভাবিক নয়।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও