রামপুরহাটের বিএলও’ র নিজের নাম ভোটার লিষ্টে সন্দেহজনক তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রামপুরহাটের দায়িত্বে থাকা BLO ‘ র নিজের নাম স্থান পেল ভোটার লিস্টের সন্দেহজনক তালিকায়। নির্বাচন কমিশনের নির্দেশ মত ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই প্রত্যেকটি ব্লকে বিএলওদে’র ডেকে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা দেওয়া হয়। চূড়ান্ত পর্বের ভোটার তালিকা নিতে এসে হতবাক হয়ে পড়েন রামপুরহাট এক নম্বর ব্লকের বগটুই ১৫১ পার্টের বিএলও রজ্জাক আলি। চূড়ান্ত পর্বের ভোটার তালিকা হাতে পাওয়ার পর দেখেন সেই চূড়ান্ত পর্বের ভোটার তালিকায় নিজের নামই সন্দেহজনক অবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সমস্ত নথি সংগ্রহ করেছেন তিনি এসআইআরের জন্য। তারপরেও অসংখ্য মানুষের হেয়ারিং এর নোটিশ আসে। সেই হিয়ারিং এর নোটিশ থেকে বাদ যাননি রামপুরহাট এক নম্বর ব্লকের বকটুই ১৫১ পার্টের BLO রজ্জাক আলি। বাড়িতে পৌঁছায় তার হিয়ারিং এর নোটিশ।নির্বাচন কমিশনের নির্দেশমতো ব্লক অফিসে হাজিরাও দেন তিনি। কিন্তু হাজিরা দিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত পর্বের যে ভোটার তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় সন্দেহজনক অবস্থায় রয়েছে BLO রজ্জাক আলির নাম।

রজ্জাক আলি জানান, তিনি পেশায় একজন শিক্ষক এবং রামপুরহাট এক নম্বর ব্লকের বকটুই ১৫১ নম্বর পার্টের দায়িত্বে। কিন্তু শিক্ষক বা BLO হিসাবে নয়, তিনি একজন সাধারন ভারতীয় নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইবেন হেয়ারিং এর সমস্ত নথি জমা করার পরেও যদি তাঁকে বিচারাধীন অবস্থায় থাকতে হয় তাহলে সমাজে যারা অসহায়, অশিক্ষিত তাদের অবস্থা কি হবে? তিনি আরও বলেন,দরকার হলে তিনি এবার নির্বাচন কমিশনের কাছে যাবেন। জানতে চাইবেন কি কারনে এই সমস্যা হয়েছে। প্রয়োজনে আবার নথি জমা করতে বললে আবার তিনি সমস্ত নথি জমা করবেন। কিছুতেই তাঁর ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না।

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১