মুণ্ডহীন ব্যক্তির সঙ্গে আড্ডা দিচ্ছেন অক্ষয় কুমার, অবাক হলেন ভক্তরা, ভিডিও ভাইরাল

হিন্দি সিনেমায় আইকনিক কমেডি ছবির জন্য পরিচিত অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তাই ভক্তরা মনে করছেন, ভিডিওর মাধ্যমেই প্রচার শুরু করে দিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ বছর পর, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয় কুমার। যাঁরা একসঙ্গে বলিউডে একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। তবে মাঝে ১৪ বছর কোনও যোগাযোগ ছিল না তাঁদের মধ্যে। অবশেষে ‘ভূত বাংলা’-ছবির মাধ্যমে পুনরায় একত্রিত হচ্ছেন অক্ষয় এবং প্রিয়দর্শন। ভক্তরা তাঁদের ছবি অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। যদিও কয়েক বছর ধরেই বক্স অফিসে তেমন নাম কামাতে পারছেন না খিলাড়ি কুমার। তাঁর একের পর এক ছবি ফ্লপ তালিকা চলে গিয়েছে। এখন ‘ভূত বাংলা’ ছবি নিয়ে বেশ আশাবাদী অক্ষয়ের ভক্তরা। এমন আবহে এবার অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে একটি অবাক করা ভিডিও আপলোড করলেন। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরালও হয়েছে।

হিন্দি সিনেমায় আইকনিক কমেডি ছবির জন্য পরিচিত অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তাই ভক্তরা মনে করছেন, ভিডিওর মাধ্যমেই প্রচার শুরু করে দিলেন অভিনেতা। অক্ষয়ের শেয়ার করা ভিডিওটিতে, তাঁকে হাঁটতে এবং মাথাবিহীন একটি মনুষ্য চরিত্রের সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে। আর সেখানেই অভিনেতা বলেন, “ভূত কি সত্যিই আছে?” এরপর তাঁদের একটি হাস্যকর কথোপকথন শুরু হয়, যেখানে ভূতটিকে বলতে দেখা যায় যে, তার বাবা তার মাকে বলেছিল যে সে একজন ভূত, অন্যদিকে তার মা দাবি করেছিল যে তার বাবা একজন ভূত। এরপর সে এই গুজবগুলিকে উড়িয়ে বলেন যে, এগুলো বিশ্বাস করা উচিত নয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

এদিকে ছবির প্রথম ট্র্যাক “রাম জি আকে ভালো করেঙ্গে” সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সমস্ত প্ল্যাটফর্মে ভিডিওটি ৫৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এখানেই বোঝা যায়, ভক্তরা এই জুটিকে পুনর্মিলন দেখতে কতটা আগ্রহী। গানটি হিট হয়েছে। “ভূত বাংলা”তে অভিনয় করছেন অক্ষয় কুমার, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, তব্বু এবং রাজপাল যাদব অভিনীত। ছবিটি ২০২৬ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২