রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি পদে আনা হল নতুন মুখ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের আইপিএস পদে ফের রদবদল ঘটানো হল শনিবার। রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডির ডিআইজি (DIG CID)পদে এলেন কে শবরী রাজকুমার। বর্তমানে তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ছিলেন। অপরদিকে এডিজি সাইবার সেলের দায়িত্বে থাকা বিশাল গর্গকে বদলি করা হল ফের পশ্চিমাঞ্চলের এডিজি পদে। যে ১৩ জন আই পি এসকে রদবদল ঘটানো হয়েছে এরমধ্যে রাজ্য পুলিশের আইজি ট্রাফিক সুকেশ কুমার জৈনকে বদলি করা হয় উত্তরবঙ্গের আইজি পদে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে বদলি করা হয়েছে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে। রায়গঞ্জের ডিআইজি(DIG) সুধীর কুমার নীলাকান্তমকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে।

জলপাইগুড়ি রেঞ্জের নিম্বলকর সন্তোষ উত্তমরাওকে বদলি করা হয়েছে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে। রাজ্য পুলিশের নবম সশস্ত্র বাহিনীর কমান্ড্যান্ট সন্দীপ মন্ডলকে বদলি করা হয়েছে রাজ্য সশস্ত্র বাহিনীর সপ্তম ব্যাটেলিয়ানে কমান্ড্যান্ট পদে। বারুইপুর প্রশাসনিক জেলায় অতিরিক্ত পুলিশ সুপার শোভন অধিকারীকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার টেলিকমিউনিকেশন পদে। পশ্চিমাঞ্চলের এডিজি অশোক কুমার প্রসাদকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি সাইবার সেল পদে। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদবকে বদলি করা হয়েছে বাঁকুড়া রেঞ্জে।

বাঁকুড়া রেঞ্জের আইজি(IG) শ্লেশ রাম ঝাঝাঁরিয়াকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের আইজি ট্রাফিক পদে। এর পাশাপাশি হাওড়ার পুলিশ কমিশনারের যুগ্ম পুলিশ কমিশনার পদে ডিআইজি সিআইডি গৌরব লালকে পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর ষষ্ঠ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট পদে থাকা প্রবীণ প্রকাশকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের এসএসএফ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট পদে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দফায় দফায় রাজ্য পুলিশে রদবদল ঘটাচ্ছে নবান্ন।

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে