ভোটার তালিকায় নেই বিধায়ক-কাউন্সিলরের নাম, জীবিতরাও মৃত!

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নাম বাদের ক্ষেত্রে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে অদ্ভূতভাবে নিজেদের দায় এড়িয়ে গেল নির্বাচন কমিশন। আর তার জেরে ভোটাররা যেমন আতঙ্কিত হয়ে রইলেন তেমন নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শুনে হতাশ হয়ে পড়লেন। যোগ–বিয়োগের অঙ্কে বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এমনকী একের পর এক নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে সিইও মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও অরিন্দম নন্দী চূড়ান্ত ভোটার তালিকায় ভুল নিয়ে অজুহাত দিলেন। আর সবটাই খুব হালকাভাবে নিলেন। যেন যাঁর নাম বাদ গিয়েছে দায় তাঁর। ভুল স্বীকার করেও দায় নিলেন না নির্বাচন কমিশনের এই কর্তারা। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রেই একাধিক ‘জীবন্ত’ ভোটারের নামের পাশে লিখে দেওয়া হয়েছে ‘ডিলিটেড’। আবার অনেক ক্ষেত্রে মৃত ভোটারের নাম রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তার সঙ্গে একই কেন্দ্রে শুনানিতে ডাক না পেয়েও নামের পাশে রয়েছে ‘অ্যাজুডিকেশন’ লেখা। মোট ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে ভবানীপুরে।

অন্যদিকে বনগাঁয় ৪০ হাজার এবং নদিয়ায় ৬০ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। ওই দুই জায়গা মতুয়া অধ্যুষিত বলে পরিচিত। তৃণমূল সাংসদ মমতাবালার দাবি, মতুয়া অধ্যুষিত এলাকায় ৯০ শতাংশ মানুষের নাম বাদ গিয়েছে। আবার আমডাঙার তৃণমূলের তিনবারের বিধায়ক রফিকর রহমানের নাম বাদ পড়েছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবির নামের উপরে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বলে লেখা রয়েছে। বহু বিএলও’‌র নাম বাদ গিয়েছে। এমনকী একাধিক বৈধ ভোটারের নাম নেই এই চূড়ান্ত ভোটার তালিকায় বলে অভিযোগ। অর্থাৎ তাঁদের নথি যাচাইয়ের কাজ শেষ হয়নি বলে খবর কমিশন সূত্রে। আজব ঘটনার সাক্ষী সিঙ্গুরের একাধিক ভোটাররাও। প্রকাশিত ভোটার তালিকায় সেখানকার একাধিক ভোটারের নাম নেই। কিন্তু আগে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল। এই ঘটনায় রীতিমতো অবাক বিএলও’‌রাও।

এছাড়া রাজ্যে মোট যোগ্য ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৯১, মহিলা ভোটার ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৮৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪০২ জন। ফর্ম ৭ অনুযায়ী বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ ভোটার। ফর্ম ৬ ও ৬এ–তে নতুন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৬। ফর্ম ৮ অনুযায়ী স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। বিচারাধীন ভোটার, যাঁদের নাম এখনও বিবেচনার আওতায়, সেই সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫। আজ প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ এবং বাদ পড়েছে অতিরিক্ত ৫ লক্ষেরও বেশি। সবমিলিয়ে বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। তবে ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকায় নৈহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তাঁর মা আরতি সরকারের নাম বাদ পড়েছে।

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার