জ্ঞানেশ নামা! মমতার ভবানীপুরে জীবিত ২ ভোটারের নাম মৃতের তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের ভোটার লিস্টে ৭৪ নম্বর ওয়ার্ডের এক মহিলার নাম বাদ চলে গিয়েছে। তিনি জীবিত। গোপালনগরে ভোটার তালিকা দেখতে এসে দেখছেন ওনার নাম নেই। এইদিকে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে।জীবিতকে দেখানো হল মৃত। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা(Bhownipur Assembly) কেন্দ্রের ৭৪ নম্বর ওয়ার্ডের ৯৩ নম্বর পার্টে দুই বাসিন্দা কুসুম দুবে ও দিপালী বর্মন। এদের দুজনের নাম ভোটার খসড়া তালিকায় ডিলিটেড(Deleted) করে দেওয়া হয়েছে। অথচ দুজনেরই দাবি , তাঁরা সমস্ত রকম নথি জমা দিয়েছিলেন। এই দুজন জীবিত থাকলেও তাদেরকে ভোটার খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে।

কলকাতা পুরসভার ৯ নম্বর বোরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস জানিয়েছেন, শুধু তার ওয়ার্ড নয় ,বহু এলাকায় যত সন্ধ্যে গড়িয়েছে ততই জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাধারণ মানুষ হয়রানি হচ্ছেন। নির্বাচন কমিশনের কাজ নিয়ে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বহু ভোটারের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে এসে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা জ্ঞানেশ কুমার।

যদিও শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার সিইও(CEO) মনোজ আগরওয়াল দাবি করেছেন, কমিশনের কাজে ভুল হতেই পারে। কারোর নাম বাদ গেলে, সে চ্যালেঞ্জ করতেই পারেন।যেটা ডিলিট হয়েছে হিয়ারিং এর পরেই হয়েছে ERO AERO এর বলার পরেই হয়েছে এটা। হয়তো ভুল বশত কোনো ভুল হতে পারে। যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।ADJUDICATION এর কাজ তাড়াতাড়ি শেষ হোক চাই আমরা। এবার জীবিত থেকে মৃত হয়ে যাওয়া ভোটাররা এখন সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?