SSC Group C : পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা, চলছে অ্যাডমিট কার্ড সংশোধন

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের কালির আঁচড়ে গত বছরের ফেব্রুয়ারিতে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর। গত নভেম্বরেই হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার (১ মার্চ) হচ্ছে গ্রুপ সি-র পরীক্ষা। ৮ মার্চ হবে গ্রুপ ডি-র পরীক্ষা। এই পরীক্ষার বহু পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের ছবি ও সই অস্পষ্ট। সেই সমস্যা নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন বহু পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেই অ্যাডমিট কার্ড সংশোধন করে নিতে পারছেন তাঁরা।

সকাল ১০টার মধ্যে সকল পরীক্ষার্থীর পৌঁছে যাওয়ার কথা। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করছেন পরীক্ষার্থীরা। পেন, অ্যাডমিটকার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসছেন তাঁরা। যাঁদের অ্যাডমিট কার্ডে ছবি বা সই অস্পষ্ট রয়েছে, পরীক্ষা কেন্দ্রেই তা সংশোধন করার ব্যবস্থা করা হয়েছে। এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভুল সংশোধন করে নিতে পারবেন প্রার্থীরা। যে সকল পরীক্ষার্থীর ছবি ও সই সঠিকভাবে আপলোড করা হয়নি, তাদেরই শুধু এই সুযোগ দেওয়া হচ্ছে।অ্যাডমিট কার্ডের ভুল আগেই ধরা পড়েছিল। ত্রুটি সংশোধনে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও অনেকের ত্রুটি সংশোধন করা সম্ভব হয়নি। তাঁদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তার জন্যই নতুন করে সুযোগ দিয়েছে এসএসসি। পরীক্ষাকেন্দ্র গুলোতে পরীক্ষার্থীরা হাজির হয়েছেন। চোখে স্বপ্ন, মনে আশা নিয়ে পরীক্ষা দিতে আসছেন তাঁরা। 

সূত্রের খবর,  অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সঙ্গে রাখতে হচ্ছে পরীক্ষার্থীদের। পাশাপাশি সই করা ছবি ও সঙ্গে রাখার কথা বলা হয়েছে।অ্যাডমিট কার্ড সংশোধন না করলে সেই প্রার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন কমিশন।  গ্রুপ সি-র শূন্যপদ ২৯৮৯। গ্রুপ-ডি-র শূন্যপদ ৫৮৮৮। দুটি পদ মিলিয়ে প্রায় ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। ১৭০০টি সেন্টারে চলবে পরীক্ষা। শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো কড়া নিরাপত্তায় শুরু হতে চলেছে গ্রুপ সি-র পরীক্ষা।

আজকের রাশিফল: স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, পরিবারের মায়ের খেয়াল রাখুন

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের