রবিবাসরীয় সকালে ভোটার তালিকা পুড়িয়ে বিক্ষোভ, হুগলি জেলায় প্রতিবাদ সপ্তমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে তালিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। আজ, রবিবার হুগলির উত্তরপাড়া বিধানসভায় ভোটার তালিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী তাঁরা বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ। তাই এভাবে প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ। উত্তরপাড়া বিধানসভার হিন্দমোটরের গোধূলি এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। তার জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় ভোটার জয়দেব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘‌গতকাল ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় আমি ও আমার মেজদাদা সন্দীপ বন্দ্যোপাধ্যায় কারও নাম নেই। আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। আমি সমস্ত ডকুমেন্টস দিয়েছি। এরপরেও কেমন করে আমার নাম বাদ গেল আমি বুঝতে পারছি না।’‌

অন্যদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। এখানের শিক্ষিকা শাশ্বতী সেন বলেন, ‘‌চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই। যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে তাদের সঙ্গে এই নির্যাতন একদমই উচিত নয়। এটা আসনে নির্যাতন কমিশন। বিজেপি যদি মনে করে এসব করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তারা জিতে যাবে সেটা তাদের ভুল ধারণা।’‌ নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে।

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। আবার ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বাকিরা ‘ফর্ম ৮’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল, খসড়া তালিকা থেকেও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়া। কীসের ভিত্তিতে বা কাদের আপত্তিতে তা করা হল?‌ এই প্রশ্নের জবাব মেলেনি। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। তবে বিক্ষোভকারী নিতাই দাসের বক্তব্য, ‘‌ভোটার লিস্ট সংশোধনের নামে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। বিজেপি ভোটারের নাম বাদ দিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসতে চাইছে‌। এরা গণতন্ত্র নষ্ট করতে চাইছে। এই ভোটার তালিকা আমরা মানছি না। তাই ভোটার তালিকা পুড়িয়ে আমরা প্রতিবাদ করলাম।’‌

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী