আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জের, বাবর আজমদের ৫০ লক্ষ করে জরিমানা পাক ক্রিকেট বোর্ডের

নিজস্ব প্রতিনিধি: বহু জলঘোলার পর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে তো হেরেছেই সেই সঙ্গেই বিশ্বকাপে অত্যন্ত খারাপ ফল করেছে পাক খেলোয়াড়রা।  টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের ফল  হিসেবে এবার পাক ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করেছে পিসিবি। জানা গিয়েছে জঘন্য খেলার জন্য প্রতিটি পাকিস্তানি খেলোয়াড়কে ৫০ লক্ষ টাকা জরিমানা করবে পিসিবি। যার পুরো অঙ্কটাই দিতে হবে খেলোয়ারদের নিজেদের পকেট থেকে। 

সূত্রের খবর,  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং দলের প্রতিটি খেলোয়াড়কে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপ থেকে সুপার এইটে দলের বিদায় এবং গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা প্রতিটি পাকিস্তানি খেলোয়াড়কে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই পরিমাণ টাকা খেলোয়াড়দের বেতন বা ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে।  যার অর্থ হল পিসিবি নিজেই এই টাকা সংগ্রহ করে নিজেদের ভান্ডারে রাখবে।  

টানা চতুর্থ আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। বোর্ড স্পষ্ট বার্তা দিয়েছে যে খারাপ পারফরম্যান্স এখন সরাসরি আর্থিক ক্ষতির কারণ হবে। পাকিস্তান ক্রিকেটে এর আগেও শাস্তির ঘটনা ঘটেছে তবে এবার এত বড় অঙ্কের  জরিমানা আরোপ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

চলতি বিশ্বকাপে পাকিস্তানের পারফর্মেন্স কেমন ছিল?

পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে। তারা প্রথমে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে পরাজিত করে, যা ছিল একটি হাড্ডাহাড্ডি ম্যাচ। এরপর তারা আমেরিকাকে ৩২ রানে পরাজিত করে। তবে তারপর  ভারতের বিপক্ষে ৬১ রানের বিশাল পরাজয়ের সম্মুখীন হয়েছিল। যদিও তা সত্বেও পাকিস্তান সুপার এইটে পৌঁছেছিল কিন্তু সেমিফাইনালে জায়গা করতে পারেনি। 

 


Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ