‘আতঙ্কে চোখের পাতা এক করতে পারছি না’, মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে দুবাইয়ে আটকে নার্গিস

ইজরায়েল-ইরানি সংঘাতে রীতিমতো আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া। এমন পরিস্থিতিতে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নার্গিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল-ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুবাইতে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী এশা গুপ্তা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ একাধিক ভারতীয় তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ‘রকস্টার’ খ্যাত নার্গিস ফাখরিও। ইজরায়েল-ইরানি সংঘাতে রীতিমতো আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া। এমন পরিস্থিতিতে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নার্গিস। তিনি জানিয়েছেন, দুবাইয়ের হোটেলে থাকাকালীন আতঙ্কে তাঁর ঘুম হয়নি। পরবর্তীতে কী ঘটতে পারে তিনি জানেন না!

নার্গিস দুবাইয়ে তাঁর হোটেলের বারান্দা থেকে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে লিখেছেন, ‘ভয় লাগছে, আগামীতে কী হবে আমি জানিনা। আতঙ্কে ঘুম আসছে না, আমার মাথা কাজ করছে না। যখন তখন যা কিছু হতে পারে। তাই আমার ঘুম বন্ধ হয়ে গিয়েছে। আমি জেগে আছি, চোখের পাতা এক করতে পারছি না।’ কয়েকটি সূত্র অনুযায়ী, লেবাননের ভূখণ্ড থেকে ইজরায়েলের দিকে রকেট নিক্ষেপের কয়েক ঘন্টা পর, ইজরায়েলি যুদ্ধবিমানগুলি বৈরুতের দক্ষিণ শহরতলিতে তীব্র বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীর দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিহকে লক্ষ্য করে ইজরায়েল হামলা চালিয়েছে। যার ফলে সেখানকার বাসিন্দারা আরও উত্তেজনার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে পালিয়েছে। হতাহতদের সরিয়ে নিতে অ্যাম্বুলেন্সগুলি দ্রুত সেই অঞ্চলে পৌঁছেছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, শনিবার ইজরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির হত্যার প্রতিশোধ নিতে ইজরায়েলের দিকে রকেট এবং ড্রোন হামলা চালাচ্ছে।

এমন পরিস্থিতিতে রবিবার, সংযুক্ত আরব আমিরাতও চাপে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ জানিয়েছেন, উপসাগরীয় দেশ গুলির বিরুদ্ধে ইরানের আক্রমণ তাদের দেশকেও লক্ষ্য করতে পারে যখন তখন। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে, আবুধাবি জানিয়েছে, ইতিমধ্যেই তাঁদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলির আক্রমণ বাধা দিয়েছে, যার ধ্বংসাবশেষ দুবাইতে দুইজন আহত হয়েছে। আর এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন ভারতীয় তারকারা। তাদের দ্রুত ভারতে ফিরে আসার জন্যে অনুরাগীরা প্রার্থনা করছেন। নার্গিসকে শেষবার মিলাপ জাভেরি পরিচালিত মাস্তি ৪-এ দেখা গিয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি। ২০১১ সালের রোমান্টিক ছবি রকস্টার দিয়ে ভারতে খ্যাতি অর্জন করেছিলেন নার্গিস।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২