বিশ্বনেতাদের মধ্যে ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যায় রেকর্ড মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  গোটা বিশ্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা প্রচুর। এমনকি জনপ্রিয়তার নিরিখে  ট্রাম্প, পুতিনদেরও পিছনে ফেলে দেন তিনি। কয়েকদিন আগেই তিনিই বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা ও একমাত্র রাজনৈতিক নেতা  হয়ে উঠেছিলেন যার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ছাড়িয়েছিল  ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি। এবার  ডিজিটাল দুনিয়ায় আরও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন ভারতের প্রধানমন্ত্রী। ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যায় রেকর্ড গড়েছেন  মোদি। গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবথেকে বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাঁরই। এই মুহূর্তে ইউটিউবে  তাঁর ফলোয়ার সংখ্যা ৩০ মিলিয়ন।   

র‍্যাঙ্কিং অনুসারে, মোদি এই বিভাগে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রাইবার রয়েছে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর। তবে সেই সংখ্যা প্রধানমন্ত্রী মোদির মাত্র এক-চতুর্থাংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় মোদির সাবস্ক্রাইবার সংখ্যা সাত গুণেরও বেশি।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

modi

শুধু দেশ বা বিদেশের মানুষের কাছেই নয়, ভারতের প্রধানমন্ত্রীর ডিজিটাল আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে। ইউটিউবে,  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চেয়ে তাঁর সাবস্ক্রাইবার প্রায় তিনগুণ বেশি এবং আম আদমি পার্টি (এএপি) এবং কংগ্রেস উভয়েরই সাবস্ক্রাইবার বেসের চেয়ে চারগুণ বেশি। এই কৃতিত্ব এসেছে আরও একটি মাইলফলক অর্জনের মাত্র কয়েকদিন পরেই,। তিনি প্রথম বিশ্বনেতা এবং রাজনীতিবিদ হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার অতিক্রম করেছেন। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেওয়া প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণেরও বেশি ফলোয়ার রয়েছে। পরবর্তী পাঁচজন প্রধান বিশ্বনেতার মোট ফলোয়ার প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ফলোয়ার সংখ্যার চেয়ে কম।  পরিসংখ্যান বলছে, ইনস্টাগ্রামে রাষ্ট্রনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাঁর ফলোয়ার্স প্রায় ৪ কোটি ৩২ লক্ষ। অর্থাৎ ট্রাম্পের তুলনায় দ্বিগুণেরও বেশি অনুসারী রয়েছে মোদির। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ