ইমিউনিটি ‘বুস্টার’ কি সত্যিই কাজ করে? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইন্টারনেটে “ইমিউনিটি বুস্টার” লিখে সার্চ করলেই সামনে আসে অসংখ্য ঘরোয়া টোটকা, ভিটামিন সাপ্লিমেন্ট কিংবা নানা রঙের স্বাস্থ্যকর জুসের রেসিপি। সোশ্যাল মিডিয়াতেও অনেক ওয়েলনেস ইনফ্লুয়েন্সার দাবি করেন-এই পানীয় বা খাবারেই মিলবে রোগ প্রতিরোধের তাত্ক্ষণিক সমাধান। কিন্তু বাস্তবে কি সত্যিই এত সহজে বাড়ানো যায় শরীরের ইমিউনিটি? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এতটা সরল নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইমিউনিটি আসলে শরীরের একটি জটিল প্রতিরক্ষা ব্যবস্থা। এটি কোনও একক অঙ্গ নয়, বরং শরীরজুড়ে বিস্তৃত একটি সমন্বিত নেটওয়ার্ক। লিম্ফ্যাটিক গ্রন্থি, শ্বেত রক্তকণিকা, অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া এবং প্লীহার মতো অঙ্গ- সব মিলেই শরীরকে রোগজীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

ইমিউনিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ইমিউনিটি কি বাইরে থেকে বাড়ানো যায়?

বিশেষজ্ঞদের মতে, ইমিউনিটি মূলত জেনেটিক্স, বয়স এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সময়মতো টিকাকরণ-এসব অভ্যাস ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখতে সাহায্য করে। তবে কোনও খাবার বা সাপ্লিমেন্ট শরীরের স্বাভাবিক ক্ষমতার বাইরে অতিরিক্ত ইমিউনিটি তৈরি করতে পারে না।

হলুদ দুধ কতটা উপকারী?

ভারতে বহুদিন ধরেই সর্দি-কাশির ঘরোয়া প্রতিকার হিসেবে হলুদ দুধ ব্যবহৃত । হলুদের কারকিউমিনে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। তবে এটি সরাসরি রোগ প্রতিরোধ করে-এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। কালো গোলমরিচের সঙ্গে হলুদ খেলে কারকিউমিনের শোষণ কিছুটা বাড়তে পারে।

ইমিউনিটি জুস’ কতটা কার্যকর?

আমলকি, বিট, লাউ বা করলার জুসে ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। বিশেষ করে আমলকিতে ভিটামিন সি সমৃদ্ধ। তবে এগুলি সরাসরি ইমিউন কোষ বাড়ায় না। বরং শরীরের সামগ্রিক পুষ্টি উন্নত করে। বিশেষজ্ঞরা পুরো ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেন, কারণ এতে ফাইবার থাকে যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

ভিটামিন সাপ্লিমেন্ট কি জরুরি?

ভিটামিন সি, ডি ও জিঙ্ক ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ হলেও যাঁদের শরীরে ঘাটতি নেই, তাঁদের অতিরিক্ত সাপ্লিমেন্ট সাধারণত বিশেষ উপকার দেয় না। বরং অতিরিক্ত ভিটামিন সি পেটের সমস্যা, বেশি জিঙ্ক কপার শোষণে বাধা এবং অতিরিক্ত ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে।

অ্যালার্জি মানেই কি দুর্বল ইমিউনিটি?

না। অ্যালার্জি আসলে ইমিউন সিস্টেমের অতিসংবেদনশীল প্রতিক্রিয়া। অর্থাৎ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল নয়, বরং নিরীহ উপাদানের প্রতিও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়।সুস্থ ইমিউনিটির আসল চাবিকাঠি

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো টিকাকরণ-এই ধারাবাহিক জীবনযাপনই ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সবচেয়ে কার্যকর। দ্রুত ফলের আশায় শর্টকাটের ওপর নির্ভর না করে স্বাস্থ্যকর অভ্যাসই দীর্ঘমেয়াদে শরীরকে সুরক্ষিত রাখে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা