বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যালেন্ডার বলছে হেমন্ত এসে গিয়েছে। কিন্তু আবহাওয়া দেখলে বোঝা দায়। ভরা হেমন্ত-তেও বৃষ্টি। কোথাও ভারী আবার কোথাও মাঝারি। আজ, বুধবার সকাল থেকে নাছোড় বৃষ্টি ভিজিয়েছে দক্ষিণবঙ্গকে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবেই বুধে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। তবে বিকেলের পর থেকে সেই বৃষ্টির প্রকোপ কমে গিয়েছে। তবে সাবধান, রাতে ফের বাড়তে পারে বৃষ্টি। এমনকি আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন হাওয়া অফিসের তরফে সন্ধ্যায় বুলেটিনে জানানো হয়েছে, বুধবার থেকে আগামিকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মাঝার মাত্রায় বৃষ্টি হতে পারে। তাই ছাতা সঙ্গে রাখতেই হবে। বুধবার বাকি সময়টা আকাশ থাকবে আংশিক মেঘলা। রাতে এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বৃষ্টির জেরে এদিন শহরের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। এদিন বিকেলে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ৩.২ মিমি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার বিকেল থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে।

আরও পডুন: ৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেখানে শুস্ক হাওয়ার সঙ্গে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হচ্ছে। দক্ষিণবঙ্গেও কালীপুজোর দিন থেকে শীত শীত ভাব অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালীপুজো থেকে ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাতের দিকে কমতে পারে পারদ। আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনাও রয়েছে। তবে ভাইফোঁটায় রাজ্যে ফের হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

তুলির টানে স্বাবলম্বী কৃষ্ণনগরের প্রজোতি, বড়মা থেকে শুরু করে শ্যামাসুন্দরী, সবেতেই নিখুঁত কাজ

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী