জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত তথা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের খুঁজে বের করে, ডিটেক্ট ও ডিপোর্ট পলিসি চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তৎপরতা দেখাচ্ছে রাজ্য পুলিশ। সন্দেহভাজন অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করে পাঠানো হচ্ছে হোল্ডিং সেন্টারে। সেখান থেকে দুই দেশের তরফে ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশের সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে অবৈধ বাংলাদেশিদের।

সেই বাংলাদেশি সাফাই অভিযানের মাঝে বড় সাফল্য পেল পুলিশ। জাল নথিপত্র তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে হুগলির খানাকুল থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুমন দাস (৪২)। খানাকুলের সেনহাট এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে এক দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সুমন। এরপর বনগাঁ, বেলেঘাটা-সহ কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকায় বসবাস করছিল সে। সম্প্রতি খানাকুলের সেনহাট এলাকায় এসে জাল নথিপত্র দেখিয়ে একটি বাড়ি ভাড়া নেয় এবং সেখানে থাকতে শুরু করে।

আরও পডুন: গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

এদিকে, ওই ব্যক্তির পরিচয় ও নথিপত্র নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টি তাঁরা খানাকুল থানায় জানান। খবর পেয়ে পুলিশ ওই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নাম-পরিচয় গোপন করে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল ধৃত। তবে কী উদ্দেশ্যে সে খানাকুলে বাড়ি ভাড়া নিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ, বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য