জন্মদিনে খালি পায়ে ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে তিরুমালা ভেঙ্কটেশ্বরে পুজো দিলেন জাহ্নবী

ভগবান বালাজির মন্দিরে প্রার্থনা করার আগে পবিত্র আলিপিরি ফুটপাথ ধরে খালি পায়ে হেঁটেছেন জাহ্নবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (৬ মার্চ), ২৯ বছর পদার্পণ করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর তথা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা। আর জন্মদিনটা শুরু করলেন আধ্যাত্মিক সফর দিয়ে। যদিও ঘনঘন মন্দির পরিদর্শনের জন্যে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন জাহ্নবী। ভগবানের প্রতি তাঁর ভক্তি ভক্তদের মুগ্ধ করে। আজ জন্মদিন উপলক্ষে অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে হৃদয়গ্রাহী তীর্থযাত্রা করেছেন অভিনেত্রী। জানা যায়, ভগবান বালাজির মন্দিরে প্রার্থনা করার আগে পবিত্র আলিপিরি ফুটপাথ ধরে খালি পায়ে হেঁটেছেন জাহ্নবী। তারকা সত্ত্বা মুছে ফেলে পুরোপুরি আধ্যাত্মিক সাধনায় মেতে উঠেছিলেন তিনি।

শুধু তাই নয়, এই অভিনেত্রী আলিপিরি পথ ধরে প্রায় ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে মন্দিরে প্রবেশ করেন। বিশ্বাস-ভক্তির একটি নিদর্শন হিসেবে প্রতিদিন হাজার হাজার ভক্ত এই পথ ধরে হাঁটেন। তাও জাহ্নবীও পাহাড়ের চূড়ার মন্দিরে যানবাহনে চড়ার পরিবর্তে, প্রাচীন ঐতিহ্য অনুসরণ করেছিলেন। পবিত্র স্থান পরিদর্শনের জন্যে তিনিও সকল তীর্থযাত্রীদের মতো আধ্যাত্মিক ট্রেক সম্পন্ন করেন। তবে কঠিন ট্রেক সত্ত্বেও, জাহ্নবী পুরো তীর্থযাত্রা সম্পূর্ণ করেন। আর তিনি এই পথ যাওয়ার জন্যে একটি আরামদায়ক সাদা কুর্তা-পায়জামা বেছে নিয়েছিলেন। যা তাঁর চেহারাকে ছোট এবং মার্জিত করেছিল। মন্দিরের রীতিনীতি মেনে, অভিনেত্রী তার স্টাইলকে দূরে রেখেছিলেন। চুল সাদামাটা স্টাইলে বেঁধে রেখেছিলেন। মেকআপ ছিল না তাঁর চেহারায়।

অর্থাৎ তিনি এই যাত্রার জন্যে গ্ল্যামারের চেয়ে ভক্তিকে বেছে নিয়েছিলেন। অন্ধ্র প্রদেশের তিরুমালা পর্বতের সপ্তম পাহাড়ের চূড়ায় অবস্থিত তিরুমালা মন্দিরটিকে বিশ্বের অন্যতম দর্শনীয় তীর্থস্থান হিসাবে বিবেচনা করা হয়। বিষ্ণুর শ্রদ্ধেয় অবতার ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, এই মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন পুজো দিতে। তবে জাহ্নবীর খালি পায়ে মন্দিরে পরিদর্শন আবারও তাঁর আধ্যাত্মিক দিকটি ফুটিয়ে তুলল, যা ভক্তদের কাছে প্রশংসিত হয়েছে।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন