‘ব্লু স্প্যারো’ ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা খামেইনিকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিনেই নিখুঁত পরিকল্পনায় হত্যা করা হয়েছিল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনিকে। আর এক নম্বর দুশমনকে হত্যা করতে ‘ব্লু স্প্যারো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইজরায়েলি সেনা। আজ শুক্রবার (৬ মার্চ) এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিকল্পনা করেই শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইজরায়েলের সাপ্তাহিক ছুটির দিনে ইরানের উপরে হামলা চালানো হয়েছে। এমনকি ইজরায়েলের সেনাবাহিনীর উচ্চ কর্তাদের একাংশও আগাম টের পাননি, ওইদিন হামলা চালানো হবে। তাঁরা সাপ্তাহিক ছুটি কাটানোর প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের চোখে ধুলো দিতে হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত সেনা কর্তারা বাড়ির উদ্দেশে রওনা হয়ে মাঝপথে পোশাক পরিবর্তন করে ফিরে আসেন। মূলত রাতেই হামলার পরিকল্পনা ছিল। কিন্তু তেহরানের শীর্ষ কর্মকর্তারা সকালে বিশেষ বৈঠকে বসছেন এমন তথ্য জানতে পারেন মোসাদের  গোয়েন্দারা। সেই কারণে হামলার সময় বদলে ফেলা হয়।’

‘নিউইয়র্ক পোস্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘আয়াতুলা আলী খোমেইনি সহ ইরানের শীর্ষ নেতাদের হত্যা করতে ইজরায়েল ‘ব্লু স্প্যারো’ নামে শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যে ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ছোড়ার পর পৃথিবী মণ্ডলের বাইরে মহাশূন্য ঘুরে আবার পৃথিবীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভয়ঙ্কর শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ২৪০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। ওই ক্ষেপণাস্ত্রটির আঘাত এতটাই তীব্র যে এর ধ্বংসাবশেষ পশ্চিম ইরাকেও খুঁজে পাওয়া গিয়েছে।’

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

আজ ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী