Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাপ-বেটার বয়সের তফাৎ মাত্র ১৫! পটাশপুরে ভোটার কাটা গেল ১৭ জনের নাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চললেও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সেই তালিকাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও উদ্বেগ। হঠাৎ করেই একাধিক বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর থানার সাউতখন্ড এলাকায়। স্থানীয়দের দাবি, যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও আচমকাই অনেকের নাম তালিকা থেকে মুছে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার অন্তত ১৭জন বাসিন্দার নাম ভোটার তালিকায় আর নেই। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ ও উদ্বেগ বাড়তে শুরু করেছে এলাকায়। অনেকের অভিযোগ, তাদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তালিকায় নাম দেখা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে অদ্ভুত কারণ দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দা টুনু রায়। তার দাবি, বাবার সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম-এই যুক্তি দেখিয়ে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁর কাছে সব ধরনের বৈধ নথিপত্র রয়েছে বলে জানিয়েছেন তিনি। এমন ঘটনার পর তিনি কার্যত হতবাক ও দিশেহারা হয়ে পড়েছেন।

টুনু রায়ের মতো আরও বহু বাসিন্দা এখন উদ্বেগে রয়েছেন। তাদের অভিযোগ, নাম বাদ দেওয়ার আগে কোনও আগাম নোটিশ বা সতর্কবার্তা দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একই পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও কোনও একজনের নাম হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে।এই পরিস্থিতিতে সাউতখন্ড এলাকার অন্তত ১৭টি পরিবার আশঙ্কায় দিন কাটাচ্ছে। তাঁদের দাবি, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং মানুষের উদ্বেগ দূর হয়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের