তথ্য গোপন রাহুল সিনহার! নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে গেরুয়া শিবির প্রার্থী করেছে দলের আদি নেতা রাহুল সিনহাকে। এবার  রাজ্যসভার প্রার্থী হিসাবে রাহুল সিনহার মনোনয়নকে কেন্দ্র করে বিরাট অভিযোগ সামনে আনল তৃণমূল। বিজেপি নেতার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। রাজ্যের শাসকদল এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। একাধিক অসঙ্গতির কথা কমিশনের দরবারে তুলে ধরেছে তৃণমূল। কমিশনের কাছে প্রশ্ন তুলে রাজ্যের শাসক দল জানতে চেয়েছে একাধিক ভুল থাকা সত্ত্বেও রাহুল সিনহার মনোনয়ন গ্রহণ করা হল কী করে? 

বাংলার শাসক দল রাহুল সিনহার পেশ করা মনোনয়নে দেওয়া তথ্যে বিশেষত ছাব্বিশ নম্বর ক্লজে তিনি যে তথ্য দিয়েছেন সেখানে অসঙ্গতির কথা  উল্লেখ করেছে। তৃণমূল  ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনকে লেখা চিঠির কপি তুলে  ধরে  দীর্ঘ পোস্টও করেছে।  যেখানে লেখা হয়েছে,  “বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে। যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা গরমিল রয়েছে।” তৃণমূল অভিযোগ করেছে, স্ক্রুটিনির সময় প্রতিনিধিরা এই সমস্ত ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বলা সত্বেও রিটার্নিং অফিসার তা অগ্রাহ্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গোটা প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। রাজ্যের শাসকদল জানিয়েছে, স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার পর একটি সংশোধিত হলফনামা সামনে আনা হয়। যা আগে যাচাইয়ের জন্য দেওয়া হয়নি বা জনসমক্ষেও আপলোডও করা হয়নি। তৃণমূলের অভিযোগের পর  রাহুল সিনহার মনোনয়ন নিয়ে  কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয় কিনা সেই দিকেই নজর রয়েছে সকলের। 

আরও পড়ুন: শুভেন্দুর গড়ে ফের ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য

 প্রসঙ্গত, রাজ্যসভায় নতুন মুখ নয়  আদি নেতার ওপরেই ভরসা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ থেকে মোট পাঁচটি আসনের মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভায়। চারটি আসনে তৃণমূল এবং একটি আসন সিপিএমের ছিল বিধানসভায় সিপিএমের বিধায়ক সংখ্যা শূন্য তাই তারা আর প্রার্থী দিতে সেখানে পারছেন না। বিধানসভায় বিজেপি সদস্য সংখ্যা যেহেতু ৪৫-এর বেশি তাই তারা একজন প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রার্থী হিসেবে তাই দলের দিন রাহুল সিনহার(Rahul Sinha) নাম ঘোষণা  করে গেরুয়া শিবির। এর আগে বিজেপির পক্ষ থেকে শমীক ভট্টাচার্যকে(Samik Bhattacharya) রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এবার রাহুল সিনহার পালা। এদিকে অনন্ত মহারাজ বিজেপির সমর্থনে রাজ্যসভার সাংসদ ।তবে তাঁর রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে সন্ধিহান। 

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বারবার হারের গ্লানি দূর করে প্রথমবার সংসদীয় রাজনীতিতে রাজ্যসভায় সদস্য হতে চলেছেন রাহুল সিনহা। যতবার তিনি ভোটে লড়েছেন গণদেবতার দরবার থেকে হার নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। এবার দল তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। যেখানে ভোটাভুটির কোন সুযোগ নেই ।তৃণমূলের পক্ষ থেকে অতিরিক্ত প্রার্থীও দেওয়া হচ্ছে না ।বিজেপিও দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই রাজ্যসভায় নির্বাচিত হবেন। এদিকে বিহারে দুটি আসনে একটি আসনে প্রার্থী বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এর আগে বিহারের বিধায়ক হন তিনি ।এবার তাঁকে নিয়ে আসা হচ্ছে রাজ্যসভায়। আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোট। 

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের