প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা :গৃহবধূর সাথে যুবকের প্রেমের টানাপোড়েন ।তাই বিডিও অফিস ক্যাম্পাস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।ঘটনায় শোরগোল বিডিও(BDO) অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতাই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে(Khirpai Hospital)।জানা যায় ,শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লক বিডিও অফিস ক্যাম্পাসে সকলেই কাজে ব্যাস্ত ছিলেন। বিডিও অফিসের ভিতরে দ্বিতল রুমে চলছিল মিটিং ।সেইসময় এক যুবক মিটিং চত্বরে প্রবেশ করে এক গৃহবধূর (রূপা মল্লিক রায়ের) ওপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্ত অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)নামে ওই যুবক।

জানা যায় ,দীর্ঘদিন ধরে এই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। আর সেখান থেকেই সম্প্রতি প্রেমের সম্পর্কে ফাটল ধরাতেই শনিবার চন্দ্রকোণা(Chandrakona) ১ বিডিও অফিস চত্বরে এই নাটকীয় ঘটনা ঘটে । যা দেখে হতবাক বিডিও অফিসে আসা সাধারণ মানুষজন থেকে শুরু করে খোদ বিডিও।ইতিমধ্যে যুবককে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল প্রথমে নিয়ে যাওয়া হয়।পরে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্যত্র। ওই যুবককে দেখতে হাসপাতালে যান চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না করলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই যুবক সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ কেন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তাকে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?