আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশে ফিরেছি এটাই স্বস্তির’, মধ্যপ্রাচ্যের দুর্যোগ কাটিয়ে কলকাতায় ফিরলেন সন্দীপ্তা

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের আবহে অগ্নিগর্ভ দুবাই থেকে গতকালই (শুক্রবার ৬ মার্চ) কলকাতায় ফিরেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি ছেলেকে নিয়ে দুবাইয়ে আটকে পড়েছিলেন। বারবার ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না। সেখানেই ভয়ে ভয়ে দিন কাটিয়েছেন। তবে তিনি কলকাতায় ফিরতেই অনুরাগী এবং অভিনেত্রীর পরিবার স্বস্তি পেয়েছেন। এদিকে ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে ইউরোপ ট্যুর শেষে কলকাতায় ফেরার পথে প্যারিসে আটকে পড়েছিলেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন।

স্বামী সৌম্য মুখোপাধ্যায়ও তাঁর সঙ্গে ছিল। তিনি নরওয়ে ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে সৌদি আরব হয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে প্যারিসেই আটকে পড়েন সন্দীপ্তা এবং সৌম্য। অবশেষে কলকাতায় ফিরলেন টলি পাড়ার ‘দূর্গা’। তাঁদের ফেরার টিকিট ৫ মার্চ ছিল, কিন্তু সেটা বাতিল হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতিতে তিনি কীভাবে দেশে ফিরলেন?

সেই নিয়ে সন্দীপ্তা বললেন, প্রথম যে বিমানটা বাতিল হয়েছিল, সেটা রিশিডিউল করা হয়েছিল ৫ মার্চ সকালে। তাঁরা অন্যদিকে অনেক রুটেই ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ৪ মার্চ জানতে পারেন, ৫ মার্চ সকাল ও রাতের দুটি বিমানই বাতিল হয়েছে। অগত্যা তাঁদের জানানো হয়, ফেরার কোনও দ্বিতীয় পথ খোলা নেই। হয় বিমান রিশিডিউল হবে, নাহলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। কিন্তু তাঁদের পক্ষে কলকাতায় ফেরার বিমানের রিশিডিউলের জন্যে অপেক্ষা করা সম্ভব ছিল না। এরপর তাঁরা পোল্যান্ডের একটি বিমান রুটের সন্ধান পান। সেটা করে প্রথমে প্যারিস থেকে পোল্যান্ড, তারপর পোল্যান্ড থেকে দিল্লি ও তারপর দিল্লি থেকে কলকাতা ফিরলেন অভিনেত্রী। তবে তাঁদের ভিসা নিয়ে কোনও সমস্যা হয়নি। অনেকদিনের ভিসা ছিল। সবশেষে ফিরে আসতে পেরেছেন, এটাই স্বস্তির বিষয়। নরওয়ে ট্যুর সেরে কলকাতায় ফেরার আগেই তাঁরা প্যারিসে আটকে গিয়েছিলেন, সেটা ইনস্টাগ্রামের মাধ্যমেই ভক্তদের জানিয়েছিলেন সন্দীপ্তা এবং সৌম্য।

Published by:

Share Link:

More Releted News:

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ