টিম ইন্ডিয়ার সাফল্য কামনায় দেশবাসী, বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো ক্রিকেটপ্রেমীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ মহারণ। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ২০২৩ সালের ১৯ নভেম্বরে এই মাঠেই স্বপ্ন ভেঙে গিয়েছিল ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন। ২০২৬ সালে এসে সেই একই মাঠে নামতে চলেছেন সূর্যকুমাররা। কিউইদের বিরুদ্ধে জয় পেয়ে ২০২৩ সালের সেই যন্ত্রণা ভোলাতে চায় ভারতীয় ক্রিকেট টিম। শুধু তাই নয়, ভারতবাসীরাও জয়ের আশায় সময় গুনছেন। মন্দিরে গিয়ে পুজোও করেছেন অনেকে।

ভারতীয় ক্রিকেট দলের নামে পুজো দিয়েছেন মল্লগড় বিষ্ণুপুরের বাসিন্দারা। ক্রিকেটারদের সাফল্য কামনায় বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় দলের সমর্থকদের উচ্ছ্বাস আছে পড়তে দেখা গিয়েছে মন্দির চত্বরে। এবার যেন ২০২৩ সালের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য মা ছিন্নমস্তার কাছে প্রার্থনা করেছেন সকলেই। ভারতীয় সমর্থকদের আশা সূর্য কুমারের হাতেই উঠবে জয়ের ট্রফি। কিন্তু কোথাও যেন একটা আশংকার মেঘ দানা বাঁধছে। সেই আশঙ্কা দূর করতে মন্দিরে গিয়ে পুজো করছেন তাঁরা। দেশের বিভিন্ন প্রান্তে আজ সূর্য কুমার দেব জয়ের জন্য প্রার্থনা করছেন দেশবাসী

আজ সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়ার সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। যদি ভারত এই ফাইনালে জেতে তাহলে মেন ইন ব্‌লু-র ঝুলিতে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের টফি আসবে ভারত এর আগে ২০০৭ এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে নিউজিল্যান্ড একবারও এই ট্রফি জিততে পারেনি তাই তাও চাইবে প্রথম ট্রফি ঘরে নিয়ে যেতে। ফলে এদিনের যুদ্ধ হাড্ডাহাড্ডি হবে বলার অপেক্ষা রাখে না।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২