বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে SIR নিয়ে আলোচনা চায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি :  SIR নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারমধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই সময়ে সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এখানেই SIR নিয়ে আলোচনা করতে চাইছে তৃণমূল। সেই মর্মে লোকসভা ও রাজ‍্যসভায় নোটিশ দিয়েছেন তৃণমূল সাংসদরা। এর আগে শীতকালীন অধিবেশনে SIR নিয়ে আলোচনায় অনুমোদন দিয়েছিল সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি।

সোমবার থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা। আগামি  ২ এপ্রিল পর্যন্ত এটি চলবে। ইরান যুদ্ধ, এপস্টিন ফাইল ইত্যাদি ইস্যুতে বিরোধীরা সরব হতে পারেন। মোদি সরকারকে কোণঠাসা করতে বিরোধী দলগুলি একাধিক বিষয়ে আলোচনা করতে পারে। বাংলায় রাজ্যজুড়ে এসআইআর-এর কারণে হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। এই বিষয়টি সংসদে তুলে ধরতে চাইছে তৃণমূল। নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো করছে, এমন অভিযোগ তুলে দু কক্ষেই আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা। SIR প্রক্রিয়ায় রাজ্যে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চ থেকে কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন তিনি। SIR প্রক্রিয়ায় সাধারণ মানুুষকে হেনস্থা হতে হচ্ছে। জীবিত ভোটারদের মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

এবার রাজপথের পাশাপাশি সংসদে উত্তাপ ছড়াতে চলেছে। রাজ্যসভা এবং লোকসভা এই বিষয়ে আলোচনা চাইছে তৃণমূল। সেখানে কী কী তথ্য তুলে ধরা হয় সেটাই এখন দেখার। 

 

গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

এবার ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত