যুদ্ধের আবহে এক ধাক্কায় কমল রুপো্র দাম, ৩২ হাজার টাকা সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

যুদ্ধের আবহে এক ধাক্কায় অনেকটাই কমল রুপোর দাম, পাল্লা দিয়ে কমল সোনার দামও। যাতে মুখে হাসি ফুটল নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরান বনাম মার্কিন-ইজরায়েলের যুদ্ধে কাঁপছে মধ্যপ্রাচ্য। এই আবহে মুখে হাসি ফুটল গয়না প্রেমীদের। কেননা যুদ্ধের আবহে এক ধাক্কায় অনেকটাই কমল রুপোর দাম, পাল্লা দিয়ে কমল সোনার দামও। যাতে মুখে হাসি ফুটল নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার। সোনা-রুপোর গহনা সবসময় কিনতে না পারলেও দামের দিকে নজর থাকে ধনী থেকে দরিদ্র সকলের। কিন্তু গত কয়েক মাস ধরে সোনার চেয়েও রুপোর দাম ক্রমাগত বাড়ছিল। যাতে চিন্তার ভাঁজ পড়েছিল গয়নাপ্রেমীদের। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই হুড়মুড়িয়ে কমছে রুপোর দাম। সস্তা হচ্ছে সোনার দামও।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী উত্তেজনা যখন শীর্ষে, তখনই মূল্যবান ধাতু সোনা ও রুপোর দাম বাড়ার পরিবর্তে উল্টে কমছে। আজ (৯ মার্চ) সপ্তাহের প্রথম ট্রেডিং দিনে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে সোনা-রুপোর দামে ধস নেমেছে। অনেক কমে গিয়েছে এই মূল্যবান ধাতুগুলির দাম। সোমবার, এক ধাক্কায় রুপোর দাম ৭,৫০০ টাকা কমেছে, অন্যদিকে সোনার দামও প্রতি ১০ গ্রামে ১৮০০ টাকারও বেশি কমেছে। গত সপ্তাহের শেষ ট্রেডিং দিন শুক্রবার প্রতি কেজি রুপোর দাম ২,৬৮,২৮৫ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু আজ MCX খোলার সঙ্গে সঙ্গেই রুপোর দাম কমে ২,৬০,৭৪৩ টাকায় দাঁড়িয়েছে। ১ কেজি রুপোর দাম এক ধাক্কায় ৭,৫৪২ টাকা কমেছে। যেখানে রুপোর দাম গত ২৯ জানুয়ারি সর্বোচ্চ ৪,২০,০৪৮ টাকা ছুঁয়েছিল, সুতরাং রুপোর দাম এখন প্রায় ১,৫৯,৩০৫ টাকা কম।

অন্য দিকে গত শুক্রবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৬১,৬৩৪ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু সোমবার MCX খোলার সঙ্গে সঙ্গেই তা কমে ১,৫৯,৮২৬ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ১৮০৮ টাকা কমেছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ইতিহাস সৃষ্টি করে সর্বোচ্চ ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল। এখন ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনা ৩৩,২৭০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। আসলে যখনই বিশ্বে বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধি পায়, তখনই বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনা ও রুপোর দিকে ছুটে যান। এমন পরিস্থিতিতে, সোনা ও রুপোর দাম বেড়ে যায়, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যেও, সোনা ও রুপোর দাম কমছে। কারণ বিনিয়োগকারীরা এ থেকেও লাভ পাচ্ছেন, নিজেদের কাছে নগদ টাকা রাখছেষ, যার কারণে সোনা-রুপোর দাম কমছে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী