ভোটের আগেই ‘যুবসাথী’র টাকা দিতে তৎপর কলকাতা পুরসভা, ডেটা এন্ট্রিতে ৪ সংস্থাকে দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে শুরু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্পের অনুদান বিতরণ প্রক্রিয়া। বেকার যুবক-যুবতীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে কলকাতা পুরসভা আবেদনকারীদের তথ্য যাচাই ও ডেটা এন্ট্রির কাজ জোরকদমে চালাচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচনী বিধি জারি হওয়ার আগেই প্রকল্পটি কার্যকর করতে তৎপর রাজ্য সরকার।

পুরসভা সূত্রে জানা গেছে, কলকাতা শহর থেকেই প্রায় ২ লক্ষ ২০ হাজার তরুণ-তরুণী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। অর্থাৎ এত সংখ্যক যুবক-যুবতী অন্তত মাধ্যমিক পাশ করলেও এখনও স্থায়ী কর্মসংস্থান পাননি। আবেদনকারীদের তথ্য দ্রুত নথিভুক্ত ও যাচাই করতে চারটি আলাদা সংস্থাকে ডেটা এন্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের অধীনে অনুদান দেওয়া শুরু হয়েছে। তাঁর কথায়, এই প্রকল্পের অর্থপ্রদান মূলত ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি রক্ষা করতেই আগেভাগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা যা বলি, তা রাখি। যেমন লক্ষ্মীর ভান্ডারের অর্থ নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়েছে, তেমনই যুব সাথীর ক্ষেত্রেও একইভাবে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে।” পরিসংখ্যান অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৭৩ হাজার অনলাইন এবং প্রায় ১ লক্ষ ৫১ হাজার অফলাইন আবেদন জমা পড়েছে। বিপুল সংখ্যক আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ভোেট-অন-অ্যাকাউন্ট বাজেটে প্রথমে ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্প ১৫ আগস্ট থেকে চালু হবে। পরে তা এগিয়ে এনে ১ এপ্রিল করার কথা জানানো হয়। তবে এখনই অনুদান বিতরণ শুরু হওয়ায় বহু আবেদনকারীর অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা পাঁচ বছর পর্যন্ত অথবা চাকরি পাওয়া পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে আবেদনপত্রে দেওয়া তথ্য বা নথি ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর অনুদান বাতিল করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের