আমেরিকা-ইজরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই গুরুতরভাবে আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ইজরায়েলি ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনেই সম্প্রতি তার পিতা আলী খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনেই যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হন বলে খবর প্রকাশিত হয়। এরপরই দ্রুত মোজতবা খামেনেইকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের শুরুতেই চালানো একটি তীব্র হামলায় মোজতবা খামেনেইয়ের পায়ে গুরুতর আঘাত লাগে। তবে তিনি বর্তমানে কোথায় আছেন বা কী ধরনের চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। দায়িত্ব গ্রহণের পরও তিনি এখনও পর্যন্ত জনসমক্ষে আসেননি বা টেলিভিশনে কোনো বক্তব্য দেননি। বিশ্লেষকদের মতে, এই আঘাতই তার জনসমক্ষে অনুপস্থিত থাকার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। 

আরও পড়ুন: দিনের পর দিন ‘সহবাস’, অন্তঃসত্ত্বা হতেই প্রেমিকাকে জোর করে গর্ভপাত, গ্রেফতার যুবক

তেহরানের বিভিন্ন স্থানে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার দেখা গেলেও নেতার প্রকাশ্য অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এই খবরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলী খামেনেইয়ের মৃত্যুর পর তড়িঘড়ি করে মোজতবাকে ক্ষমতার শীর্ষে বসানো হলেও তার শারীরিক অবস্থাকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রশাসনের ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

একদিকে যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা, অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর-এই দুই পরিস্থিতি ইরানের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের মনোবলে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় বা সরকারি সংবাদমাধ্যমে মোজতবা খামেনেইয়ের আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ তীব্রতর হওয়ার সময় খামেনেই পরিবারের ওপর একের পর এক এই আঘাত ইরানের রাজনৈতিক নেতৃত্বে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে আন্তর্জাতিক মহলের একাংশের মত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আমেরিকা ও ইজরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। যদি তার আঘাত গুরুতর হয়ে থাকে, তবে ভবিষ্যতে ইরানের নেতৃত্ব তিনি কতটা কার্যকরভাবে সামলাতে পারবেন-তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন