বঙ্গে ১৪ জেলায় বজ্রপাতের সর্তকতা সহ বৃষ্টির পূর্বাভাস জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি সঙ্গে ঝড় এর পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দমকা ঝরো বাতাস বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে। বেশ কয়েক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। একনাগাড়ে হতে পারে একাধিক বজ্রপাত। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব – পশ্চিম বর্ধমান ,বীরভূম ,বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বাঁকুড়া জেলায় ছিটে ফোঁটা বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করা হয়েছিল।

বৃহস্পতিবার থেকে শনিবার কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে (North Bengal)বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের ছয় জেলা — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ঝড় – বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার দরুন আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে ।তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড় – বৃষ্টি হবে।

বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়- বৃষ্টি হবে ।মেঘলা আকাশ যেমন থাকবে পরে আংশিক মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎ সহ দু- এক পশলা বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। রবিবারের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি ছুঁতে পারে ।আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। তবে এর মধ্যেই রাজ্যের ১৪ জেলায় কালবৈশাখীর পাশাপাশি যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন